+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   “আমার প্রচার আটকাতেই সময়সীমা কমানোর সিদ্ধান্ত কমিশনের”- মমতা

Ad Image
Ad Image

“আমার প্রচার আটকাতেই সময়সীমা কমানোর সিদ্ধান্ত কমিশনের”- মমতা

admin April 17, 2021

আমার কথা, পূর্ব বর্ধমান(গলসী), ১৭এপ্রিলঃ
এবার নির্বাচনী প্রচার নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিজেপির নির্দেশে কমিশন কাজ করছে বলে সরাসরি অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
প্রসঙ্গতঃ নির্বাচনী আবহাওয়ার মধ্যে ক্রমশ বাড়তে থাকা করোনা সংক্রমন আটকাতে শুক্রবার এক সর্বদলীয় বৈঠক করে নির্বাচন কমিশন। কোভিড আবহে প্রচারের নিয়মে বদল আনল কমিশন। সকাল ১০টা থেকে সন্ধ্যে ৭টার মধ্যে সমস্ত মিটিং মিছিল সাড়তে হবে আর ভোটের ৭২ ঘন্টা আগে প্রচার শেষ করতে হবে। সুত্রের দাবি তৃণমূলের পক্ষ থেকে শেষ তিন দফার ভোট একদিনে করার পক্ষে সওয়াল করে যদিও কমিশনের পক্ষ থেকে তা খারিজ করে দেওয়া হয়। এই প্রসঙ্গে শনিবার গলসীতে প্রচারে এসে মমতা কমিশনের বিরুদ্ধে প্রশ্ন তোলেন যে প্রচারের সময়সীমা যদি কেটে নেওয়া যায় তাহলে বাকি তিন দফার ভোট কেন এক দফায় করা যাবে না?

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তিন দফার ভোট এক দফায় করতে পারতো কমিশন কিন্তু তা করছে না। আসলে শেষ লগ্নের প্রচারে মোদি বা অমিত শাহ কেউই আর প্রচারে আসবেন না। তাই মমতার প্রচার আটকাতে প্রচার শেষ করার সময়সীমা ২৪ঘন্টা থেকে বাড়িয়ে ৭২ঘন্টা করে দিলো কমিশন। মুখ্যমন্ত্রীর অভিযোগ বিজেপির নির্দেশেই কমিশনের এই সিদ্ধান্ত।

 

Post Views: 807
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN