+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা, গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু মহিলা সহ দুই বৃদ্ধের

Ad Image
Ad Image

দুর্গাপুরে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা, গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু মহিলা সহ দুই বৃদ্ধের

admin August 8, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৮আগস্টঃ

এতদিন শিল্পাঞ্চল দুর্গাপুরের বাসিন্দারা ভীত সন্ত্রস্ত ছিল যে এই শহরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, কিন্তু সেই আতঙ্কের পারদ চড়ল এবার এই শহরে শুরু হল মৃত্যু মিছিল। গত ২৪ ঘন্টায় এই শহরে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল তিনজনের। যার মধ্যে দুজন পুরুষ ও একজন মহিলা রয়েছেন। মৃতদের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা বেনাচিতির বাসিন্দা ও অপর একজন দুর্গাপুর ইস্পাত নগরীর বি জোনের মার্কনী এভিন্যুয়ের বাসিন্দা।

প্রশাসন সুত্রে জানা গেছে, বেনাচিতির বাসিন্দা ৩৮ বছর বয়সী ওই মহিলা জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এরপর তাঁর লালারস পরীক্ষা করা হলে করোনার রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাঁকে মলানদিঘির করোনা হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে গতকাল অর্থাৎ শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়।

অপরদিকে বেনাচিতির বাসিন্দা বছর একষট্টির এক বৃদ্ধ ও বি জোনের মার্কনী এভিন্যুয়ের বাসিন্দা বছর বাষট্টির অপর এক বৃদ্ধ জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে বিধাননগরের একটি বেসরকারী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। প্রশাসন সুত্রে জানা গেছে, আজ হাসপাতালেই মৃত্যু হয় ওই দুই বৃদ্ধের।

প্রসঙ্গতঃ গত ৩১শে জুলাই দুর্গাপুরের প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। ফরিদপুরে করোনায় আক্রন্ত হয়ে বছর ছেষট্টির পরেশনাথ দে নামে এক বৃদ্ধের। নিজের বাড়িতেই তাঁর মৃত্যু হয়।

রাজ্যে ক্রমশ বেড়েই চলেছে করোনা সংক্রমন, আর সেই সংক্রমনের হাত থেকে বাঁচতে সরকার থেকে চলতি মাসে সাত দিন লকডাউন ঘোষণা করা হয়েছে, আজ তার দ্বিতীয় দিন। কিন্তু এই লকডাউনের মধ্যেও নিয়ম ভেঙ্গে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে পথে নামতে দেখা যায় দুর্গাপুরের বহু মানুষকে। আজ দ্বিতীয় দিনের এই লকডাউনে দুর্গাপুরে সারাদিনে লকডাউনের নিয় ভাঙ্গার জন্য সাথে মাস্ক না পরার জন্য প্রায়  ৬৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। আর এই চিত্র দেখে এটা স্পষ্ট যে করোনা নিয়ে এখনও মানুষের মধ্যে সচেতনতার বেশ অভাব।

Post Views: 6,181
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN