+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   এবার জেলার তিনটি কেন্দ্রে একসাথে রুটমার্চ জেলাশাসক ও পুলিশ কমিশনারের

Ad Image
Ad Image

এবার জেলার তিনটি কেন্দ্রে একসাথে রুটমার্চ জেলাশাসক ও পুলিশ কমিশনারের

admin April 15, 2026

আমার কথা, ১৫ এপ্রিল

রাকেশ লাহা, প: বর্ধমান:

বুধবার পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ বিধানসভা কেন্দ্র, জামুড়িয়া বিধানসভা কেন্দ্র এবং পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক ও পুলিশ কমিশনার যৌথভাবে রুটমার্চ করলো। শান্তি সুষ্ঠুভাবে ভোট পরিচালনা ও জনগণের মনোবল বৃদ্ধি করতেই এই রুটমার্চ বলে জানা যায় প্রশাসনিক সুত্রে।

এদিন বুধবার দেখা যায় জেলার রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের বেশ কিছু এলাকায় জেলাশাসক এস পোন্নাবলম , পুলিশ কমিশনার
আইপিএস ডঃ প্রণব কুমার সহ একাধিক পুলিশ আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা উপস্থিত থেকে এলাকা পরিদর্শন করেন এবং সাধারণ মানুষ জনের সাথে কথা বলেন।
একই ছবি লক্ষ্য করা যায় জামুরিয়া বিধানসভা এবং পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকাতেও। যেখানে সাধারণ মানুষজনের সাথে জেলা শাসক এবং পুলিশ কমিশনার ভোট সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেন এবং জনগণ কে আশ্বস্ত করেন এবারের ভোট শান্তিপূর্ণভাবে হবে।

প্রসঙ্গে জেলাশাসক এস পোন্নাবলম ও পুলিশ কমিশনার আইপিএস ডঃ প্রণব কুমার জানান, এর আগে নির্বাচন গুলিতে বিভিন্ন বিধানসভা এলাকার যেসব স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেই সব স্থানে আমরা যাচ্ছি এবং মানুষজনের সাথে ভোট সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলছি। এছাড়াও জনগণকে আমরা আশ্বস্ত করছি এবারের ভোট শান্তিপূর্ণভাবে হবে এবং কারোর কোন যদি অভাব অভিযোগ থাকে তাহলে তারা সরাসরি প্রশাসনের দ্বারস্থ হতে পারেন সে কথাও আমরা সাধারণ মানুষ জনকে বোঝাচ্ছি।
এছাড়াও প্রশাসনিক আধিকারিকদের তরফে আরও জানানো হয় নির্বাচনকে কেন্দ্র করে কোন রকম কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে সেই ঘটনা মোকাবিলার জন্য আমরা এবং আমাদের টিম সদা তৎপর রয়েছে।

Post Views: 146
Ad Image
Ad Image
আজকের খবর
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN