+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অন্ডালের “মাটির সৃষ্টি” প্রকল্প সারা দেশের জন্য দৃষ্টান্ত হতে চলেছে দাবি জেলাশাসকের

Ad Image
Ad Image

অন্ডালের “মাটির সৃষ্টি” প্রকল্প সারা দেশের জন্য দৃষ্টান্ত হতে চলেছে দাবি জেলাশাসকের

admin June 23, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৩জুনঃ

খনি অঞ্চলে সরকারী প্রকল্প পরিদর্শনে জেলাশাসক পূর্ণেন্দু মাজি। অন্ডাল ব্লকের কাজোড়া পঞ্চায়েত এলাকায় ২০ একর জমি নিয়ে তৈরী হয়েছে এই ‘মাটির সৃষ্টি’ নামে সরকারী প্রকল্পটি। সবুজায়নের লক্ষ্যে একশ দিনের কাজের মাধ্যমে এই প্রকল্পটি তৈরি করা হবে।

অন্ডালের সমষ্টি উন্নয়ন আধিকারিক ঋত্বিক হাজরা জানান যে, “চলতি মাসে কাজোরার বড়ডাঙ্গা এলাকায় সরকারী খাস জমিতে সরকারী বিভিন্ন দপ্তরের সমন্বয়ে এই প্রকল্পটি গড়ে উঠবে। থাকবে  কেরালা প্রজাতির কলা গাছের বাগান , আরবের খেজুর গাছের বাগান ,নারকেল গাছ জাঙ্কফুড বিভিন্ন ফলের গাছ । এছাড়া প্রকল্পে থাকবে মাছ চাষ কৃষি কাজ ও সবুজায়ন করা হবে । প্রাথমিকভাবে প্রকল্পটির জন্য 88 লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে।”

জেলাশাসক পূর্ণেন্দু মাজি প্রকল্পটি পরিদর্শণ করে বলেন, এটি শুধু রাজ্যের নয় গোটা দেশের মধ্যে দৃষ্টান্ত মূলক প্রকল্প হবে। প্রকল্পের মাধ্যমে যেমন স্থানীয় মানুষজন কাজ পাবে তেমনি এলাকার অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে। আগামী দিনে এই প্রকল্পটি ঘিরে এলাকায় পর্যটন শিল্প গড়ে ওঠার একতা সম্ভাবনা রয়েছে।”

এদিন এই ‘মাটির সৃষ্টি’ প্রকল্প পরিদর্শণে জেলাশাসকের সাথে ছিলেন দুর্গাপুর মহকুমা শাসক অনির্বাণ কোলে, পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষ্মী টুডু স্থানীয় পঞ্চায়েত প্রধান প্রাণকৃষ্ট নুনিয়া সহ সরকারি আধিকারিকরা।

Post Views: 1,646
Ad Image
আজকের খবর
২০২৬ নির্বাচনকে সামনে রেখে দুর্গাপুরে বিজেপির সাজেশন বক্স কর্মসূচি
পশ্চিম বর্ধমান February 9, 2026
উখড়া রেলস্টেশন পরিদর্শন করলেন পূর্ব রেলের মহাপ্রবন্ধক
পশ্চিম বর্ধমান February 8, 2026
‘স্বপ্নপূরণ’ স্বেচ্ছাসেবী সংগঠনের রক্তদান শিবির
পশ্চিম বর্ধমান February 8, 2026
ভোটের আগে জনতার প্রত্যাশা জানতে দুর্গাপুরে বিজেপির সাজেশন বক্স, কটাক্ষ তৃণমূলের
পশ্চিম বর্ধমান February 8, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN