পানাগড় কান্ডে এবার গ্রেফতার সুতন্দ্রার গাড়ির চালক
আমার কথা, পানাগড়, ৪ মার্চঃ
গত ২৩ তারিখ মধ্য রাতে পানাগড়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় চন্দন নগরের বাসিন্দা নৃত্য শিল্পী সুতন্দ্রা চ্যাটার্জির। দুটি গাড়ির রেষারেষির জেরেই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে দাবি তোলে পুলিশ।ঘটনার পর ২৪তারিখে সোমবার সকালে সুতন্দ্রার গাড়ির চালক ইভটিজিং থেকে বাঁচতে তাদের দুর্ঘটনার কবলে পড়তে হয় বলে দাবি করে। পড়ে ফের বয়ান বদল করে ওই চালক। অন্যদিকে বারবার বয়ান বদল করার জন্য এবার সুতন্দ্রার মৃত্যুর ঘটনায় এবার গ্রেফতার করা হলো তার গাড়ির চালক রাজদেও শর্মাকে। আজ অর্থাৎ মঙ্গলবার ভোর রাতে তাকে চন্দননগর থেকে গ্রেফতার করে কাঁকসা থানায় আনা হয়। আজ তাকে মহকুমা আদালতে পেশ করা হবে।



