+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুর থেকে বেরিয়েই দুর্ঘটনার কবলে সরকারী বাস

Ad Image
Ad Image

দুর্গাপুর থেকে বেরিয়েই দুর্ঘটনার কবলে সরকারী বাস

admin December 30, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ৩০ ডিসেম্বরঃ

কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে দুর্ঘটনায় পড়ল সরকারি বাস। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে লাউদোহার কালিপুর মোড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা কবলে পড়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি বাস। বাসটি দুর্গাপুর থেকে মাধাইপুর যাচ্ছিল। কালিপুর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধাক্কা মারে রাস্তার পাশে একটি গাছে। দুর্ঘটনায় বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। অল্পবিস্তর আহত হন বাসটির চালক ও খালাসী। স্থানীয়রা তাদের উদ্ধার করে নিয়ে যান লাউদোহা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। দুর্ঘটনার সময় বাসটিতে কোনো যাত্রী না থাকায় বড়োসড়ো বিপদ এড়ানো গেছে বলে স্থানীয়রা জানান।

Post Views: 3,771
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN