+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুর টাউনশিপ থেকে বিধাননগর যাওয়ার পথে ধসে গেল সেতুর গোড়ার মাটি, বন্ধ হল যান চলাচল

Ad Image
Ad Image

দুর্গাপুর টাউনশিপ থেকে বিধাননগর যাওয়ার পথে ধসে গেল সেতুর গোড়ার মাটি, বন্ধ হল যান চলাচল

admin June 13, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান , ১৩জুনঃ

একেই ভারী যান চলাচলের জন্য সেতুর উপর চাপ তৈরী হয়েছিল তার উপর দুদিনের বৃষ্টির জেরে সেই সেতুর ভিতের মাটি আলগা হয়ে ফাটল দেখা দিল সেতুতে। তড়িঘড়ি যান চলাচল বন্ধ করে দেওয়া হল দুর্গাপুরের ইস্পাত নগরীর নাগার্জুনের কাছে অবস্থিত এই সেতুটি।

দুর্গাপুর ইস্পাত নগরী থেকে কম সময়ে ইস্পাতপল্লী হয়ে বিধাননগর যাওয়ার পথে নাগার্জুনে পড়ে এই সেতুটি। ফলে যত দিন যাচ্ছে একদিকে যেমন যান চলাচল বাড়ছে তেমনই এই সেতুর উপর চাপ বাড়ছে। এদিকে আজ দুদিন ধরে বৃষ্টিপাতের দরুন ওই সেতুর নিচের মাটিও নরম হয়ে আলগা হয়ে গেছে। ফলে বাধে বিপত্তি বলে ধারনা স্থানীয় মানুষজনের।

ঘটনার খবর পৌঁছয় ৪নং ওয়ার্ডের পুরপিতা স্বরূপ মুখার্জীর কাছে। খবর পেয়েই তিনি ঘটনাস্থলে পৌঁছন। সমস্ত বিষয়টি খতিয়ে দেখে তিনি জানান যে, পুরসভাকে বিষয়টি জানানো হয়েছে। খুব তাড়াতাড়ি সেতু মেরামইতের কাজ শুরু হবে। আপাততঃ এই সেতু দিয়ে ছোট গাড়ি ছাড়া ভারী যান চলাচল বন্ধ রাখা হবে।

Post Views: 3,978
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN