+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে সব্জি বিক্রেতার ঝুলন্ত দেহ ঘিরে রহস্য, মৃতদেহ আটকে বিক্ষোভ পরিবারের

Ad Image
Ad Image

দুর্গাপুরে সব্জি বিক্রেতার ঝুলন্ত দেহ ঘিরে রহস্য, মৃতদেহ আটকে বিক্ষোভ পরিবারের

admin June 20, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ২০জুনঃ

এক ব্যাক্তির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো কাঁকসা থানার অন্তর্গত দুর্গাপুরের শ্যামপুর সংলগ্ন বিহারপুর এলাকায়। মৃতদেহ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসীরা।

জানা গেছে, মৃত ব্যাক্তি কালীচরন ব্যানার্জী(৩৮) ওই এলাকার বাসিন্দা পেশায় সব্জি বিক্রেতা ছিলেন। স্থানীয় সুত্রে জানা গেছে, গতকাল অর্থাৎ শুক্রবার বাড়ির সামনে বর্জ্য পদার্থ ফেলা নিয়ে আত্মীয়দের সাথে বচসা বাধে কালীচরনবাবুর। কালীচরনবাবুকে তা নিয়ে ব্যাপক মারধর করে তার আত্মীয়রা বলে অভিযোগ। এরপরেই রাত ৯টা ৩০ নাগাদ কালীচরনবাবুকে তাঁর বাড়িতে গলায় ফাঁস লাগানোয় অবস্থায় পাওয়া যায়। পুলিশ সুত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে যাতে কালীচরনবাবু তার মৃত্যুর জন্য অভিযুক্তদের দায়ী করে গেছেন। এদিকে স্থানীয় বাসিন্দা ও মৃতের স্ত্রী ঝুম্পা ব্যানার্জীর অভিযোগ, কালীচরনবাবুকে খুন করে হয়েছে আর এই খুনের পেছনে হাত রয়েছে তারই তিন আত্মীয় বুদ্ধ ব্যানার্জী, গৌর ব্যানার্জী ও দিবাকর ব্যানার্জীর।  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতাল নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। এরপর ময়নাতদন্তের পর মৃতদেহ গ্রামে পৌঁছে দিতে গেলে মৃতদেহ গ্রামের রাস্তায় নামিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতের আত্মীয় পরিজন সহ গ্রামবাসীরা। তাঁরা অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানাতে থাকে। সাথে পুলিশকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা।

এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। অভিযুক্তদের মধ্যে দুজনের স্ত্রীকে আটক করেছে পুলিশ। কালীচরনবাবুর এই মৃত্যুকে ঘিরে এখন তৈরী হয়েছে রহস্য। কালীচরনবাবু কি অপমানে আত্মঘাতী হয়েছেন নাকি তাঁকে সত্যিই খুন করা হয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Post Views: 6,670
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN