+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দিনমজুরের রহস্য মৃত্যু, অন্ডালে পাতকুয়ো থেকে পচাগলা দেহ উদ্ধার

Ad Image
Ad Image

দিনমজুরের রহস্য মৃত্যু, অন্ডালে পাতকুয়ো থেকে পচাগলা দেহ উদ্ধার

admin August 12, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১২আগস্টঃ

অন্ডালের শকরা কবর ডাঙ্গা এলাকায় বছর চুয়ান্নর কানাইলাল শ্রীবাস্তব নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল স্থানীয় একটি কুয়ো থেকে।

স্থানীয় বাসিন্দা তথা মৃতের আত্মীয় দেবেন বাউরি জানান, সম্পর্কে তার কাকা কানাইলালবাবু অবিবাহিত ছিলেন। তিনি একাই থাকতেন। যদিও তাঁর থাকার নির্দিষ্ট ঠিকানা ঠিকভাবে কেউ বলতে পারছেন না, কারণ মৃত কানাইলালবাবু তাঁর পরিবারের লোকেদের সঙ্গে যোগাযোগ বা সম্পর্ক রাখতেন না ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত কানাইলালবাবু দিনমজুরের কাজ করতেন। দিন দুয়েক আগে তাকে এলাকায় দেখা যায় আর তারপর থেকে তাঁকে দেখা যায়নি বলে সূত্রের খবর। আজ বুধবার সকালে এলাকার একটি কুয়ো থেকে প্রচন্ড দুর্গন্ধ ছড়াতে দেখে স্থানীয়রা অন্ডাল থানায় খবর দেন। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। তবে এই মৃত্যুর পিছনে কি কারণ রয়েছে তার অনুসন্ধানে নেমেছে অন্ডাল থানার পুলিশ।

Post Views: 1,239
Ad Image
আজকের খবর
২০২৬ নির্বাচনকে সামনে রেখে দুর্গাপুরে বিজেপির সাজেশন বক্স কর্মসূচি
পশ্চিম বর্ধমান February 9, 2026
উখড়া রেলস্টেশন পরিদর্শন করলেন পূর্ব রেলের মহাপ্রবন্ধক
পশ্চিম বর্ধমান February 8, 2026
‘স্বপ্নপূরণ’ স্বেচ্ছাসেবী সংগঠনের রক্তদান শিবির
পশ্চিম বর্ধমান February 8, 2026
ভোটের আগে জনতার প্রত্যাশা জানতে দুর্গাপুরে বিজেপির সাজেশন বক্স, কটাক্ষ তৃণমূলের
পশ্চিম বর্ধমান February 8, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN