‘দুর্গাপুরের গর্ব’ এর শেষদিনের অডিশনে সমস্ত রেকর্ড ভাঙলো প্রতিযোগীর সংখ্যা
আমার কথা, দুর্গাপুর, ১০ আগস্টঃ
‘দুর্গাপুরের গর্ব’ দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ মিউজিক্যাল রিয়েলিটি শোয়ের আজ ছিল পঞ্চম এবং শেষ অডিশন। তবে সর্বকালীন রেকর্ড ভাঙলো আজকের প্রতিযোগীর সংখ্যা। ‘দুর্গাপুরের গর্ব’ এর চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা হবে ৩১শে আগস্ট ও ১ সেপ্টেম্বর।
২৫জুলাই থেকে সঙ্গীতের এক মহাযুদ্ধ ‘দুর্গাপুরের গর্ব’ শুরু হয়েছিল দুর্গাপুর মহকুমা জুড়ে। এই মহকুমার চারটি ব্লক ও দুর্গাপুর পুরসভা এলাকার অনুর্ধ্ব ১৫ বালক ও বালিকা, ১৫ বছরের উর্ধ্ব ও আদিবাসীদের জন্য ‘দুর্গাপুরের গর্ব’ যেন নিজেদের প্রতিভা মেলে তোলার এক মহাযজ্ঞের আয়োজন। ফলে যত অদিসনের দিন এগিয়েছে ততই প্রতিযোগিদের অংশগ্রহণের উৎসাহ বেড়েই চলেছিল আর আজ তা গত চারটি অডিশনকে হার মানিয়ে দিলো। এদিন দুর্গাপুর নগর নিগমের অন্তর্গত ৪৩টি ওয়ার্ড থেকে প্রতিযোগীর সংখ্যা ছিল ৭০০ এরও বেশি। সিটিসেন্টারে দুটি বেসরকারী হোটেলে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। রবিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি, প্রাক্তন পুরমাতা অঙ্কিতা চৌধুরী, প্রশাসকমন্ডলীর সদস্য রাখী তিওয়ারি, ধর্মেন্দ্র যাদব, নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক কলিমুল হক প্রমূখ। বিচারকের আসনে ছিলেন গৌরব চৌধুরী, রিমি চৌধুরী, বাপ্পাদিত্য ভট্টাচার্য ও দেবলীনা দাস। অডিশনের শেষ ফলাফল দাঁড়ায়
ক্যাটাগরি-এ
প্রথম-ঋষিকা সাহা, যুগ্ম দ্বিতীয়- আরাধ্যিকা দত্ত ও অকশীতা বাসু
ক্যাটাগরি-বি
প্রথম- সোহান মন্ডল, দ্বিতীয়- শ্রেয়সী দে
আগামী ৩১ আগস্ট ও ১লা সেপ্টেম্বর সৃজনী প্রেক্ষা গৃহে হবে গ্র্যান্ড ফিনালে। সেখানে প্রত্যেক বিভাগের স্থানাধিকারীকে ১ লক্ষ টাকা,দ্বিতীয় স্থানাধিকারীকে ৫০ হাজার টাকা ও তৃতীয় স্থানাধিকারীকে পুরষ্কৃত করা হবে ২৫ হাজার টাকা। শিল্পাঞ্চলের গৌরবময় ঐতিহ্য এর উত্তরাধিকার হিসাবে ” দুর্গাপুরের গর্ব” মিউজিক্যাল রিয়েলিটি শো এর চুড়ান্ত প্রতিযোগিতার দিকেই এখন তাকিয়ে আপামোর শিল্পাঞ্চলবাসী।



