+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অন্ডালে সরকারী তথ্যে গোটা পরিবার মৃত, নিজেদের জীবিত প্রমান করতে ধর্ণা

Ad Image
Ad Image

অন্ডালে সরকারী তথ্যে গোটা পরিবার মৃত, নিজেদের জীবিত প্রমান করতে ধর্ণা

admin October 14, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১৪অক্টোবরঃ

একই পরিবারের তিন সদস্যকে মৃত দেখিয়ে রেশন কার্ড বাতিল করার অভিযোগ উঠেছে অন্ডাল ব্লকের খাদ্য দপ্তর এর বিরুদ্ধে। বিষয়টি সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে বঞ্চিত পরিবারটি। বিষয়টি প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গতকাল অন্ডালের বিডিও ঋত্বিক হাজরা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। বিডিওর আশ্বাস সত্ত্বেও আজ (বুধবার ) অতীতবাবু, তাঁর স্ত্রী ও ছেলেকে সাথে নিয়ে অন্ডাল বিডিও অফিস গেটের সামনে ধর্নায় বসেন। অতীত বাবুর পরিবারের সাথে ছিলেন এলাকার সিপিএম নেতা কর্মী ও সমর্থকরা।

অতীত বাবুর অভিযোগ “আমি রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছি। যেহেতু আমি বাম সমর্থক তাই তৃণমূলের উস্কানিতে প্রশাসন রেশন পাওয়া থেকে আমাকে বঞ্চিত করার চক্রান্ত করেছে।” পেশায় গৃহশিক্ষক অতীতবাবুর স্ত্রী সঙ্গীতা দেবী বলেন “স্বামী গৃহশিক্ষকতা করে সংসার চালান। করোনার কারণে প্রাইভেট টিউশন পড়ানো বন্ধ রয়েছে। এই অবস্থায় রেশনের চাল গমই আমাদের ভরসা। সেটা বন্ধ হয়ে গেলে এবার না খেতে পেয়ে আমাদের মৃত্য ছাড়া উপায় নেই।”

এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি অজয় পাত্র বলেন “কার্ড বাতিলের পেছনে রাজনৈতিক কোনো ব্যাপার নেই। কম্পিউটার তথ্যে কোন কারনে ভুল হয়ে থাকতেই পারে। সংশোধনের উপায়ও রয়েছে। বিডিও সাহেব বিষয়টি দেখছেন, পরিবারটি যাতে রেশন থেকে বঞ্চিত না হয় সেটা আমরাও দেখছি” বলে জানান অজয় বাবু। পাশাপাশি তিনি বলেন সমস্যার সমাধানে সাহায্য না করে পরিবারটিকে নিয়ে রাজনীতি করছে সিপিএম।

Post Views: 1,643
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN