আনুমানিক ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে শ্যামলা অঞ্চলে নির্মিত হতে চলেছে পথশ্রী প্রকল্পের রাস্তা
আমার কথা, ২১ জানুয়ারী
রাকেশ লাহা, জামুরিয়া:
বুধবার জামুড়িয়া বিধানসভার শ্যামলা অঞ্চলের উন্নয়নের মুকুটে আরো এক নতুন পালক যুক্ত হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্বে শ্যামলা অঞ্চল পেতে চলেছে ২ কিলোমিটার দীর্ঘ কংক্রিটের রাস্তা।
এই রাস্তা নির্মাণে ব্যয় হচ্ছে আনুমানিক ১ কোটি ২০ লক্ষ টাকা।
সেই কাজেরই শুভ উদ্বোধন করলেন জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক হরে রাম সিং, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সিদ্ধার্থ রানা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষা পুতুল ব্যানার্জি ও শ্যামলা গ্রাম পঞ্চায়েত প্রধান অসিত মন্ডল।
বিধায়ক হরেরাম সিং জানান, আলীনগর গ্রাম থেকে শ্যামলা কোলিয়ার পর্যন্ত ১ কিলোমিটার কংক্রিটের বাইপাস রাস্তা ও খোট্টাডিহি গ্রামের শিব মন্দির থেকে বিলপাহাড়ি মোড় যাওয়ার ১ কিলোমিটার মিলিয়ে মোট ২ কিলোমিটার কংক্রিটের রাস্তা নির্মিত হচ্ছে আনুমানিক ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে।
অন্যদিকে শ্যামলা গ্রাম পঞ্চায়েত প্রধান অসিত মন্ডলের কথাই, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত বিভিন্ন প্রকল্পের আওতায় আসছে শ্যামলা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা। আমরা জনগণের নির্বাচিত প্রতিনিধি হয়ে, জনগণের যে দাবী দেওয়া ছিল এতদিন , সেই দাবি-দাওয়া ধীরে ধীরে পূরণ করতে পারায় নিজেদের মধ্যে আলাদাই একটা গর্ব অনুভব হচ্ছে। আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে।
পঞ্চায়েত প্রধান জানাই শ্যামলা গ্রাম পঞ্চায়েত জুড়ে এই উন্নয়নযজ্ঞ আগামী দিনেও ধারাবাহিকভাবে চলবে।



