+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   করুণ দশা পানাগড় অমৃত ভারত রেল স্টেশনে যাওয়ার রাস্তা, দুর্ভোগ যাত্রীদের

Ad Image
Ad Image

করুণ দশা পানাগড় অমৃত ভারত রেল স্টেশনে যাওয়ার রাস্তা, দুর্ভোগ যাত্রীদের

admin June 18, 2025

আমার কথা, পানাগড়, ১৮ জুন:

গত একমাস আগে ঢাকঢোল পিটিয়ে দেশের প্রধানমন্ত্রী ও রেল মন্ত্রী দেশ জুড়ে ১০০ টির বেশি অমৃত ভারত রেল স্টেশনের ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই অত্যাধুনিক ব্যবস্থা নিয়ে পানাগড় অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করা হয়। এদিকে উদ্বোধনের এক মাস যেতে না যেতেই রেল দফতরের অব্যবস্থার ছবি ধরা পড়লো। একদিকে যখন রেল দফতর দাবি করছে তারা যাত্রীদের জন্য সবরকম সুবিধার আয়োজন করে রেখেছেন। তখন সেই স্টেশনে ঢোকার রাস্তা পুরোটাই প্রায় জলমলগ্ন। কোথাও কোথাও এতটাই বড় গর্ত যে যাত্রীদের ছাড়তে এসে বাইক নিয়ে যাত্রী সহ সেই জলেই পড়ছে পরিবারের সদস্যরা।বিপজ্জনক হয়ে উঠেছে টোটো চালকদের ক্ষেত্রেও।স্থানীয় বাসিন্দা থেকে যাত্রীদের অভিযোগ যদি জল পার করে স্টেশনে ঢুকতে হয় তাহলে কিসের এতো ব্যবস্থা।গোটা রাস্তা বেহাল হয়ে পরে থাকার পাশাপশি বেশ কয়েক জায়গায় জলাশয় সৃষ্টি হয়ে গিয়েছে। সেই জল নিষ্কাশনের কোনো রকম উদ্যোগ নেই রেল দফতরের বলে অভিযোগ।
জানা গিয়েছে পানাগড় স্টেশন লাগোয়া যে রাস্তাটি রয়েছে সেটি রেল দফতরের অধীনে রয়েছে।সেই রাস্তা দিয়েই প্রতিদিন কয়েক শো বালি বোঝাই ডাম্পার ও লরি পারাপার করে। নিত্যদিন ভারী যান চলাচল করার ফলে রাস্তাটি বেহাল হয়ে পড়েছে।কোথাও কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আর তার উপর বৃষ্টি হলেই সেই গর্তে জল জমে আরও বিপদজনক হয়ে উঠেছে যাত্রীদের জন্য।যাকে নিয়ে রেলের কোনো মাথাব্যথা নেই। পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য সমীর বিশ্বাস জানিয়েছেন,রেল দফতর পানাগড় স্টেশনকে অমৃত ভারত স্টেশন করেছে সেটা খুব ভালো কথা।কিন্তু মানুষ সেই স্টেশনে পৌঁছাতে গিয়েই বিপাকে পড়ছেন। ওই রাস্তা দিয়ে রেল যাত্রীরা ছাড়াও বহু মানুষ যাতায়াত করে।তারা নিত্যদিন সমস্যায় পড়েছেন। আরও ভয়ানক হয়ে গেছে ওই রাস্তা দিয়ে বালি বোঝাই ভারী যানবহন চলাচলের জন্য।যদিও ঘন ঘন আসানসোল ডিভিশনের ডিআরএম পানাগড় স্টেশনে পরিদর্শনে আসলেও রেলের পানাগড়ের আধিকারিকরা তাকে এই রাস্তা কেনো দেখান না সেটা নিয়েই প্রশ্ন তার মনে। বিষয়টা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে বলে তার দাবি। তিনি বলেন স্টেশনের উত্তর দিক হোক বা দক্ষিণ দিক সব দিকে যাত্রীদের জন্য স্টেশনে প্রবেশের রাস্তা গুলি ঠিক ঠাক থাকলে কোনো দুর্ঘটনা ঘটে না। তিনি বলেন মাঝে মধ্যেই রাস্তা মেরামত হয় দেখা যায়। কিন্তু ফের কয়েকদিনের মধ্যেই আবার বেহাল হয়ে পড়ে। রাস্তা তৈরির জন্য যে সামগ্রী ব্যবহার হয় সেগুলি সম্ভবত নিম্নমানের থাকে বলে তার অনুমান। যার কারণেই সম্ভবত ডিআরএম কে এই রাস্তা পানাগড়ের আধিকারিকরা দেখান না।

Post Views: 360
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN