নির্বাচনের প্রাক্কালে শান্তি শৃঙ্খলা বজায়ে তৎপর-প্রশাসন, কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শ্যামলা অঞ্চলে
আমার কথা, ৯ মার্চ
রাকেশ লাহা, পান্ডবেশ্বর:
সপ্তাহের প্রথম দিনেই ভারী বুটের আওয়াজ শোনা গেল পাণ্ডবেশ্বর থানার শ্যামলা অঞ্চলে।
সোমবার পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত শ্যামলা অঞ্চলের ভুঁড়ি ও ফরফরি গ্রামে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর টহলদারী। দুটি গ্রামের বিভিন্ন অলিগলি ঘুরে দেখেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এদিন কেন্দ্রীয় বাহিনীর সাথে ছিল পাণ্ডবেশ্বর থানার সাব ইন্সপেক্টর পলাশ মল্লিক।
এলাকার জনসাধারণের সাথে সরাসরি জনসংযোগ করেন প্রশাসন এবং সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন।
পুলিশ সূত্রে জানানো হয়,
নির্বাচনী প্রাক্কালে যাতে এলাকায় কোনরকম কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং শান্তি-শৃঙ্খলা বজায় থাকে সে কারণেই এই রুট মার্চ।
এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এলাকায় কোন রকম কোন অশান্তির বাতাবরণ সৃষ্টি হলে সরাসরি স্থানীয় থানার সাথে যোগাযোগ করুন , আমরা সব সময় আপনাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত।
নির্বাচনের প্রাক্কালে প্রশাসের এহেন টহলদারীতে আশ্বস্ত হয় সাধারণ মানুষ।



