+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অজয় নদের উপর জলের তোড়ে ভাঙ্গল জয়দেব যাওয়ার অস্থায়ী বাঁধ

Ad Image
Ad Image

অজয় নদের উপর জলের তোড়ে ভাঙ্গল জয়দেব যাওয়ার অস্থায়ী বাঁধ

admin June 19, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৯জুনঃ

পশ্চিম বর্ধমান ও বীরভুমের মধ্যে সংযোগ স্থাপনকারী কাঁকসার শিবপুরের অস্থায়ী বাঁধ ভাঙ্গল টানা বৃষ্টির জেরে। ফলে সমস্যায় পড়তে হল ওই এলাকায় বসবাসকারী মানুষজনদের। যদিও প্রতি বছরই বলতে গেলে এই সমস্যার মধ্যে পড়তে হয় তাদের।

প্রতিবছরই শীতের সময় এই দুই জেলার মধ্যে যাতায়াতের সময় বাঁচাতে ওই এলাকায় অজয় নদের উপর কালভার্ট দিয়ে তার উপর মাটি ফেলে একটি অস্থায়ী বাঁধ তৈরী করা হয়। কাজের জন্য এই দুই জেলার কয়কশো মানুষ এই বাঁধ ব্যবহার করেন। কিন্তু সাথে প্রতিবছর বর্ষা এলেই তৈরী হয় সমস্যা। দিন কয়েক ধরে ঝাড়খন্ডে টানা বৃষ্টিপাতের জেরে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দুপুর থেকে অজয় নদের জলের স্তর বাড়তে শুরু করে।। এর জেরে সন্ধ্যার সময় ওই বাঁধে ভাঙ্গন ধরে। আর তা রাত বাড়ার সাথে সাথে সম্পূর্ণ জলের নিচে তলিয়ে যায়।আর সেই কারনে এখন বিপাকে পড়েছেন দুই জেলার মানুষ। সপ্তাহে দুদিন বীরভূমে অজয়ের ধারে জয়দেবে হাট বসে। কাঁকসা থেকে সেখানে সবজি থেকে শুরু করে নানা প্রয়োজনীয় সামগ্রী যায় বিক্রিবাট্টার জন্য। আর তা নিয়ে যাওয়ার জন্য এই অস্থায়ী বাঁধই মূলতঃ ব্যবহার করেন সকলে। কিন্তু গতকাল এই বাঁধ ভেঙ্গে যাওয়ায় তাতে সমস্যায় পড়তে হয়েছে ক্রেতা থেকে শুরু করে বিক্রেতাদের।

Post Views: 1,581
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN