+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুর হাটে শুরু হল তৃতীয় ‘সৃষ্টিশ্রী’ মেলা

Ad Image
Ad Image

দুর্গাপুর হাটে শুরু হল তৃতীয় ‘সৃষ্টিশ্রী’ মেলা

admin December 30, 2025

আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ৩০ ডিসেম্বর:

তৃতীয় আঞ্চলিক স্বনির্ভর গোষ্ঠীকে নিয়ে ‘সৃষ্টিশ্রী’ মেলা শুরু হল মঙ্গলবার থেকে। উদ্বোধন করলেন রাজ্যের আইন বিচারবিভাগীয় ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, প্রতি মন্ত্রী শিউলি সাহা, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান সুভাষ মন্ডল, প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, মহকুমা শাসক সুমন বিশ্বাস, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দোপাধ্যায় প্রমুখ।
রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ও পশ্চিম বর্ধমান জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট, আনন্দধারা আয়োজিত এই মেলা ১০ দিন ধরে চলবে দুর্গাপুর হাটে। মেলায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা সদস্যদের হাতের তৈরি জিনিস প্রদর্শন ও বিক্রি হবে। এবার মেলায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে ১৩ জেলার স্বনির্ভর গোষ্ঠী যোগ দেবে মেলায়। গতবার সৃষ্টিশ্রী মেলায় ১ কোটি ৬৪ লক্ষ টাকার সামগ্রী বিক্রি হয়েছিলো। এবার মোট ১৩৪ স্টলে আগের বারের বিক্রি বেড়ে প্রায় ২ কোটি টাকার উপরে হবে বলেই আশা প্রকাশ করেন মন্ত্রী মলয় ঘটক। মেলায় করা হয়েছে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের একটি ক্যাম্প। মেলার প্রতিদিনই থাকছে রাজ্যের বিশিষ্ট শিল্পীদের গানের অনুষ্ঠান। মন্ত্রী মলয় ঘটক বলেন,”বাংলার হস্তশিল্পীদের রোজকার বাড়ছে। বাংলার হস্তশিল্প মানুষ কিনছে। তাদের চাহিদা বাড়ানোর জন্য জেলায় জেলায় হস্ত শিল্প মেলা বসছে। এই মেলাতেই চরম উচ্ছ্বাস দেখা যাচ্ছে এলাকাবাসীর মধ্যে।”

Post Views: 201
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN