+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পুকুর বুজিয়ে আরএসএসের তিনতলা ভবন, ব্যবস্থা নিতে উদ্যোগী হল প্রশাসন

Ad Image
Ad Image

পুকুর বুজিয়ে আরএসএসের তিনতলা ভবন, ব্যবস্থা নিতে উদ্যোগী হল প্রশাসন

admin June 27, 2024

আমার কথা, আসানসোল, ২৭ জুনঃ

পুকুর বুজিয়ে তৈরি হয়েছে আরএসএসের তিনতালা ভবন, বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী বার্তা পেয়ে নড়েচড়ে বসল প্রশাসন। ভবনটি পরিদর্শন করে প্রয়োজনীয় নথিপত্র চাইল আধিকারিকেরা।‌ অভিযোগ ঠিক নয় পাল্টা দাবি আরএসএসের আইনজীবীর।

রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি জমি, ফুটপাত দখল, অবৈধ নির্মাণ নিয়ে সম্প্রতি বিরক্তি প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইসব কাজে স্থায়ী প্রশাসনেরও সমালোচনা করার পাশাপাশি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। রাজ্যের বিভিন্ন জায়গাতেই অবৈধ নির্মাণ, দখল চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন আসানসোলের ধাদকা অঞ্চলে তিনতলা ভবন নির্মাণ নিয়েও। “সুদর্শন নিবাস” নামে ভবনটি আরএসএস সংগঠনের কার্যালয়। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন পুকুর বুঝিয়ে অবৈধভাবে ওই ভবন নির্মাণ করা হয়েছে।‌ স্থানীয় প্রশাসন, পুলিশ এ ব্যাপারে কেন ব্যবস্থা নেয়নি তাও জানতে চান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার আসানসোল পৌরসভা, বিএলআরও এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের একটি দল ওই ভবনটি পরিদর্শন করেন। ভবনের কর্মকর্তাদের কাছে দেখতে যান ভবনের প্রয়োজনীয় নথি।‌ বেশ কিছুক্ষণ পর আধিকারিকেরা ফিরে যান।

সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আধিকারিকদের প্রতিক্রিয়া নিতে চাইলে বিষয়টি প্রশাসনিক বলে তারা এড়িয়ে যান।

আরএসএস সংগঠনের আইনজীবী পীযূষ কান্তি গোস্বামী বলেন আধিকারিকেরা এল আর পরচা সেকশন প্ল্যান, ট্যাক্স সহ অন্যান্য আরও বেশ কয়েকটি নথি দেখতে চেয়েছেন। তিনি বলেন সব নথি সংরক্ষিত আছে সংস্থার আঞ্চলিক মুখ্য কার্যালয় কেশব ভবনে। আইন মেনে নোটিশ করলে ১৫ দিনের মধ্যে আমরা সব নথি জমা করব বলে জানান পীযূষ কান্তি বাবু।

Post Views: 1,079
Ad Image
আজকের খবর
উখড়া রেলস্টেশন পরিদর্শন করলেন পূর্ব রেলের মহাপ্রবন্ধক
পশ্চিম বর্ধমান February 8, 2026
‘স্বপ্নপূরণ’ স্বেচ্ছাসেবী সংগঠনের রক্তদান শিবির
পশ্চিম বর্ধমান February 8, 2026
ভোটের আগে জনতার প্রত্যাশা জানতে দুর্গাপুরে বিজেপির সাজেশন বক্স, কটাক্ষ তৃণমূলের
পশ্চিম বর্ধমান February 8, 2026
শেখ ইসমাইলের দাপটে বিপন্ন নিকাশি নালা, প্রশাসনের দ্বারস্থ কলেজ কর্তৃপক্ষ
পশ্চিম বর্ধমান February 8, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN