+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   রাজনৈতিক সৌজ্যনতা! বাম কার্যালয়ে পতাকা ওড়ালেন তৃণমূল বিধায়ক

Ad Image
Ad Image

রাজনৈতিক সৌজ্যনতা! বাম কার্যালয়ে পতাকা ওড়ালেন তৃণমূল বিধায়ক

admin August 15, 2022

আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ১৫ আগস্টঃ

সিপিএম কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করলেন তৃণমূল বিধায়ক। নজিরবিহীন এই ঘটনার সাক্ষী থাকলো এদিন পাণ্ডবেশ্বর এর নবগ্রামের বাসিন্দারা।
সোমবার দেশ জুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। এদিন নজিরবিহীন ঘটনা ঘটলো পাণ্ডবেশ্বর ব্লকের নবগ্রামে। স্থানীয় সিপিএম কার্যালয়ে পতাকা উত্তোলন করলেন এলাকার তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। ঘটনায় তাজ্জব স্থানীয়রা। এদিন সকালে নিজের গাড়িতে করে নবগ্রামের দিক দিয়ে যাচ্ছিলেন পাণ্ডবেশ্বর এর তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। নবগ্রামে রাস্তার পাশেই রয়েছে সিপিএমের কার্যালয়। সেখানে তিরাঙ্গা পতাকা উত্তোলন করেন নরেন্দ্রনাথ বাবু।
ঘটনাটি প্রসঙ্গে নরেন্দ্রনাথ বাবু জানান রাস্তা দিয়ে যাচ্ছিলাম। সেখানে সিপিএম কর্মীদের অনুরোধে জাতীয় পতাকা উত্তোলন করলাম। এর পেছনে কোন রাজনীতি নেই। স্বাধীনতা দিবস আমাদের সবার। পতাকা উত্তোলনের পাশাপাশি সিপিএম কার্যালয়ের সামনে বসে সিপিএম কর্মী সমর্থকদের সাথে চা খেতেও দেখা যায় নরেন বাবুকে। ঘটনা প্রসঙ্গে সিপিএম নেতা কাঞ্চন মুখোপাধ্যায় বলেন বিধায়ককে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করানো অন্যায় কিছু নয়। এরমধ্যে রাজনৈতিক অভিসন্ধি খোঁজা উচিত হবে না।

Post Views: 710
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN