+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   চুরির পর্দা ফাঁস, উদ্ধার মোবাইল, মোটরবাইক

Ad Image
Ad Image

চুরির পর্দা ফাঁস, উদ্ধার মোবাইল, মোটরবাইক

admin August 26, 2025

আমার কথা, অন্ডাল, ২৬ আগস্টঃ

সাম্প্রতিককালে অন্ডাল থানার কাজোড়া মোড় এলাকায় দুটি মোবাইলের দোকানে ঘটে চুরির ঘটনা। বেশ কিছু মোবাইল সেট নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।‌ গ্রেফতার করা হয় কাজোড়া মোর সংলগ্ন সরিষাডাঙ্গা এলাকার জগন্নাথ রুইদাস ও ভূইয়া পাড়ার বাসিন্দা রাজা ভূঁইয়াকে। দু’জনকে হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ উদ্ধার করেছে চুরি যাওয়া ৮ টি মোবাইল ফোন। অন্যদিকে অন্য একটি বাইক চুরির ঘটনায় দুষ্কৃতীদের সন্ধানে অন্ডাল থানার পুলিশ পাড়ি দিয়েছিল প্রতিবেশী ঝাড়খন্ড রাজ্যে। সেখানকার সারোয়ান থানা এলাকা থেকে গ্রেপ্তার হয় বিজয় দাস ও মনোজ কুমার মন্ডল নামে দুই দুষ্কৃতি। তাদের ডেরা থেকে উদ্ধার হয় ৪ টি চুরির বাইক। মঙ্গলবার ধৃত দুষ্কৃতীদের পেশ করা হয় দুর্গাপুর মহাকুমা আদালতে। চুরি যাওয়া বাকি জিনিস উদ্ধার করতে ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে এক তদন্তকারী জানান।

Post Views: 290
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN