+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পানাগড় বাজারে মিষ্টির দোকানে চুরি

Ad Image
Ad Image

পানাগড় বাজারে মিষ্টির দোকানে চুরি

admin September 28, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা) ২৮সেপ্টেম্বরঃ

একেই করোনার কারনে লকডাউনে ব্যবসায় মন্দা আবার সামনে দুর্গাপুজা তারই মধ্যে মিষ্টির দোকানে চুরির ঘটনা ঘটে গেল পানাগড় বাজারে। সোমবার সকালে দেখা যায় ওই মিষ্টির দোকানের পেছনের দরজার তালা ভাঙ্গা, ভেতরে তান্ডব চালিয়েছে দুষ্কৃতিরা।

দোকানের মালিক রুদ্রপ্রসাদ দে জানান, আজ সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানে চুরির ঘটনা ঘটেছে। নগদ ৩০-৩৫ হাজার টাকা, কিছু দরকারী কাগজপত্র খোয়া গেছে। সাথে দুষ্কৃতিদের যাতে চেনা না যায় সেই কারনে দোকানে লাগানো একটি সিসিটিভি ক্যামেরা নষ্ট করে দেওয়া হয়েছে। তবে অপর একটি ক্যামেরাতে একজন দুষ্কৃতির ছবি ধরা পড়েছে।

চুরির খবর জানানো হয় পুলিশকে। কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সমস্ত কিছু খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।

এদিকে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পানাগড় বাজার এলাকায়। ওই এলাকার ব্যবসায়ীরা চান ওই এলাকায় প্রশাসনের তরফে একটু নজরদারী চালানো হোক। এমনিতেই বাজার বন্ধ হয়ে যাওয়ার পর অন্ধকার হয়ে যায় জায়গাটি। সাথে সেভাবে পাহারার কোনো ব্যবসাথ নেই। ফলে চুরির একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে।

Post Views: 1,190
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN