তালা বন্ধ ঘরে চুরি, আতঙ্ক এলাকায়
আমার কথা, উখরা, ২৬ জুনঃ
তালা বন্ধ ঘরে চুরির ঘটনায় এলাকায় ছড়ালো আতঙ্ক। ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার উখড়া গ্রামের কাকড়ডাঙ্গা পাড়ার বাসিন্দা বিজনন্দন বর্ণওয়াল নামে এক ব্যবসায়ী ঘরে। ওই ব্যক্তি জানান গত শুক্রবার ঘরে তালা দিয়ে সপরিবারে তারা বাইরে গিয়েছিলেন। বুধবার রাতে বাড়ি ফিরে দেখেন ঘরের তালা ভাঙ্গা। আলমারি খোলা, জিনিসপত্র ছড়ানো ছেটানো অবস্থায় রয়েছে। আলমারিতে রাখা বেশ কয়েক ভরি সোনার অলংকার ও নগদ কয়েক হাজার টাকা চুরি গেছে বলে জানান বিজনন্দন বাবু। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার উখরা ফাঁড়ির পুলিশ। চোরদের সন্ধান পেতে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ ফাঁড়ির এক আধিকারিক জানান।



