শিল্পে আত্মনির্ভরতার পথে আরও একধাপ এগুলো সিএমইআরআই
আমার কথা, ২৬ ফেব্রুয়ারি
সনাতন গরাই, দুর্গাপুর:
দেশের যান্ত্রিক প্রকৌশল গবেষণায় পথিকৃৎ প্রতিষ্ঠান সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিচার্জ ইনস্টিটিউটের ৬৯তম প্রতিষ্ঠা দিবস উদযাপন হয়। গবেষণা ও উদ্ভাবনী যন্ত্রপ্রযুক্তিকেই বিশেষভাবে সামনে আনে প্রতিষ্ঠান।প্রায় সাত দশকের পথচলায় সিএসআইআর-সিএমইআরআই দেশের শিল্পক্ষেত্রে আধুনিক যন্ত্র, অটোমেশন প্রযুক্তি, কৃষি-যান্ত্রিকীকরণ, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং উন্নত উৎপাদন ব্যবস্থার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছে। শিল্পে উৎপাদনশীলতা বৃদ্ধি, খরচ কমানো এবং প্রযুক্তিগত আত্মনির্ভরতার লক্ষ্যে একাধিক স্বদেশি যন্ত্র ও সিস্টেম উদ্ভাবন করেছে এই গবেষণা সংস্থা।প্রতিষ্ঠান সূত্রে জানা গিয়েছে, এবারের অনুষ্ঠানে বিভিন্ন উদ্ভাবিত যন্ত্র ও প্রযুক্তির প্রদর্শনী, গবেষণার সাফল্য তুলে ধরা এবং ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা প্রকাশ করা হয়। বিশেষ করে শিল্পক্ষেত্রে ব্যবহৃত স্বয়ংক্রিয় যন্ত্রব্যবস্থা, রোবোটিক সিস্টেম, গ্রামীণ ও ক্ষুদ্র শিল্পের উপযোগী মেশিনারি এবং পরিবেশবান্ধব প্রযুক্তি নিয়ে আলোকপাত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাইরেক্টর জেনারেল এন কালাইসেলভি। তাঁর উপস্থিতি এই প্রতিষ্ঠানের গবেষণা-উদ্ভাবনের গুরুত্বকে আরও একধাপ এগুলোর অনুপ্রেরণা যোগালো বলে মনে পড়ছে বৈজ্ঞানিক মহল।সিএসআইআর-সিএমইআরআই দীর্ঘদিন ধরেই ‘মেক ইন ইন্ডিয়া’ ভাবনাকে শক্তিশালী করতে দেশীয় প্রযুক্তি বিকাশে জোর দিচ্ছে। উন্নত মানের কৃষিযন্ত্র থেকে শুরু করে শিল্পোৎপাদনের আধুনিক স্বয়ংক্রিয় মেশিন বিভিন্ন ক্ষেত্রে তাদের গবেষণা দেশের অর্থনীতিকে গতিশীল করতে সহায়ক হয়েছে।



