+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   করোনা সচেতনতায় এবার শুধু গান নয়, আরো এক অভিনব উদ্যোগ কাঁকসা ট্রাফিক পুলিশের

Ad Image
Ad Image

করোনা সচেতনতায় এবার শুধু গান নয়, আরো এক অভিনব উদ্যোগ কাঁকসা ট্রাফিক পুলিশের

admin April 6, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ৬এপ্রিলঃ
করোনা ভাইরাসের সংক্রমন আটকাতে সরকার ও বিশেষজ্ঞদের পক্ষ থেকে কয়েকটি নিয়মকে বাধ্যতামূলক করা হয়েছে যার মধ্যে প্রধান হল লকডাউন অর্থাৎ মানুষজন নিজেদের যদি গৃহবন্দী করে নেয় রাহলে এই সংক্রমণ অনেকাংশেই আটকানো সম্ভব। এছাড়াও একান্ত প্রয়োজনে যদি ঘরের বাইরে বেরতে হয় তাহলে একে অপরের থেকে সাবধানতামূলক সামাজিক দুরত্ব অর্থাৎ একে অপরের সাথে কমপক্ষে এক মিটার দুরত্ব বজায় রাখতে হবে। এই নির্দেশিকা অনেকেই মেনে চলছেন আবার অনেককে উদাসিন দেখা যাচ্ছে বিষয়টি নিয়। কিন্তু পুলিশ প্রশাসন লকডাউনের এই নিয়মাবলীর বিষয়ে সাধারন মানুষকে সচেতন করতে বদ্ধপরিকর। তাই থেকে থেকেই নানা পন্থা অবলম্বন করতে দেখা যাচ্ছে। কোথাও মাইকিং কোথাও বা মাইক হাতে গান গেয়ে পুলিশকে সচেতন করার পাশাপাশি মানসিক মনোবল বাড়াতে দেখা যাচ্ছে। এবার পশ্চিম বর্ধমানের কাঁকসায় লকডাউনের উপকারিতা নিয়ে সাধারন মানুষকে সচেতন করতে এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেল কাঁকসা ট্রাফিক পুলিশকে। কাঁকসায় কালো পিচের রাস্তায় কিংবা রাস্তার ধারে কংক্রিটের দেওয়ালে রঙীন ছবি আর লেখনীর মধ্যে দিয়ে লকডাউনে কি কি করবেন আর কি কি করবেন না তা ফুটিয়ে তোলা হয়েছে। করোনা ভাইরাসের আক্রমন থেকে বাঁচতে সরকারের পক্ষ থেকে যা যা সতর্কতা অবলম্বন করতে আবেদন জানানো হয়েছে সে সমস্ত কিছুই কাঁকসা ট্রাফিক পুলিশের নির্দেশে শিল্পীরা ওই ছবি আর লেখনীতে ফুটিয়ে তুলেছেন।

Post Views: 1,147
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN