+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনে এবার দুর্গাপুজা হবে উখড়া জমিদার বাড়িতে

Ad Image
Ad Image

করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনে এবার দুর্গাপুজা হবে উখড়া জমিদার বাড়িতে

admin October 14, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(উখরা), ১৪অক্টোবরঃ

বাস্থ্যবিধি মেনে এবার পুজোর আয়োজন হবে উখড়া জমিদার বাড়ির। প্রতিমা দর্শন করতে আসা দর্শনার্থীদের জন্য থাকবে কিছু নিয়ম বিধি। সেই বিধি যারা মানবে প্রতিমা দর্শন এর অনুমতি পাবে শুধুমাত্র তারাই, এমনটাই জানা যাচ্ছে উখরার জমিদার বাড়ির সূত্রে।

বাংলা ১২৪৮ বঙ্গাব্দে শুরু হয় উখরায় জমিদার বাড়ির দুর্গাপুজো। পুজোর আয়োজন হয় স্থানীয় চাঁদনী বাড়ি নাট মন্দিরে। পূজার সূচনা করেন তৎকালীন গ্রামের জমিদার শম্ভুলাল সিং হান্ডে। তিনি ছিলেন ধর্মপ্রাণ মানুষ। পরিবার সূত্রে জানা যায়, তার একমাত্র মেয়ে ঘুসুরানীর অকাল মৃত্যু হয়। মেয়ের মৃত্যু শোক গ্রাস করে শম্ভু নাথ লাল বাবুকে। সেই শোক ভুলতে পারিবারিক কুল গুরু পরামর্শ দেন কন্যারূপে দেবী দুর্গার পুজার আয়োজনের। সেই নির্দেশ মেনেই জমিদারবাড়ির পুজোর সূচনা হয়। পুজো হয় সম্পূর্ণ বৈষ্ণব মতে, ফলে এখানে পশু বা ছাগ বলি নিষিদ্ধ। অষ্টমীর দিন জমিদার বাড়ির তোপের আওয়াজ শুনে গ্রামের অন্যান্য পুজোমণ্ডপে সন্ধিপুজোর বলিদান হয়। সূচনা কাল থেকে জমিদার বাড়ির পুজো আজও অনুষ্ঠিত হচ্ছে সমান আড়ম্বরে, পুরাতন ঐতিহ্য আর ভক্তি সহকারে।

তবে এবার পুজো হবে করোনা আবহে। তাই জমিদার বাড়ি পূজোর আয়োজনে এবার থাকছে বাড়তি সর্তকতা। পরিবারের সদস্য বিশাল লাল সিংহ হান্ডে জানান পুজোর দিনগুলিতে মন্দির চত্বরের মূল গেট খোলা থাকলেও মূল মন্দির ও সংলগ্ন নাট্যশালা ঘেরা থাকবে। দর্শনার্থীদের প্রতিমা দর্শন করতে হবে নাট্যশালার বাইরে দাঁড়িয়ে। ভিতরে শুধুমাত্র প্রবেশের অনুমতি থাকবে পুরোহিত ও সেবাইতদের। দর্শনার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক, কেউ মাস্ক পড়ে না এলে তাদের মাস্ক দেওয়া হবে। এছাড়া হাত জীবাণুমুক্ত করার জন্য মন্দিরের প্রবেশ দ্বারে দর্শনার্থীদের জন্য রাখা থাকবে স্যানিটাইজার। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় গোটা মন্দির চত্বর জীবাণুমুক্ত করার জন্য স্যানিটাইজ করা হবে। ভিড় ও জমায়েত এড়াতে  বিসর্জনে এবার শোভাযাত্রা হবে না বলে জানান লালসিংহ হান্ডে।

Post Views: 944
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN