+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ধর্ষককে বাঁচানোর জন্য নাবালিকার পরিবারকে হুমকি, কাঠগড়ায় দুর্গাপুরের তৃণমূলের যুবনেতা

Ad Image
Ad Image

ধর্ষককে বাঁচানোর জন্য নাবালিকার পরিবারকে হুমকি, কাঠগড়ায় দুর্গাপুরের তৃণমূলের যুবনেতা

admin May 25, 2023

আমার কথা, দুর্গাপুর, ২৫ মে:

ধর্ষককে বাঁচানোর জন্য নাবালিকার পরিবারকে হুমকি তৃণমূল যুব নেতার,বিষ্ফোরক অভিযোগ মায়ের।

এক নাবালিকার সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করে একাধিকবার ধর্ষনের অভিযোগে বুধবার দুর্গাপুরের জয়দেব এলাকা থেকে গ্রেপ্তার হয়েছিল অঙ্কিত মল্লিক নামে এক যুবক। ইতিমধ্যেই ওই নাবালিকা গর্ভবতী বলে জানা গেছে পরিবার সুত্রে। বৃহষ্পতিবার নাবালিকার মা বিস্ফোরক অভিযোগ আনলেন দুর্গাপুরের বি-জোনের এক তৃণমূল যুব নেতার বিরূদ্ধে। নির্যাতিতার মায়ের অভিযোগ ইস্পাত কলোনীর তৃণমূল যুব নেতা দেবাংশু রায় ও তার দলবল ক্রমাগত হুমকি দিচ্ছে অভিযুক্ত যুবকের বিরূদ্ধে অভিযোগ তুলে নেওয়ার। বুধবার অভিযুক্ত গ্রেপ্তার হওয়ার পর থেকেই ওই তৃণমূল যুব নেতা বাড়ী এসে হুমকি দিয়ে যায় বলে অভিযোগ মহিলার। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে গোটা পরিবার।

এদিকে এই ইস্যুতে সুর চড়িয়েছে বিরোধীরা। ভারতের গনতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে শেলী মন্ডল ঘটনার তীব্র নিন্দে করে অভিযুক্ত তৃণমূল নেতার বিরূদ্ধে প্রশাসনিক পদক্ষেপ দাবি করার পাশাপাশি ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই অভিযুক্ত তৃণমূল যুব নেতাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি তুলেছেন।

যদিও অভিযুক্ত তৃণমূল যুব নেতা দেবাংশু রায় জানান যে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। বিরোধীরা চক্রান্ত করে তাকে ও দলকে কলুষিত করার চেষ্টা করছে। তিনি আরো বলেন যে কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে এসেছিলেন এবং তার পরেই বিরোধীরা এই ষড়যন্ত্র করছে।

Post Views: 1,410
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN