রণডিহায় দামোদরের জলে তলিয়ে গেল তিন বন্ধু
আমার কথা, বুদবুদ, ৪ জুনঃ
বুদবুদের রনডিহা ড্যামে দামোদর নদের জলে স্নান করতে নেমে তলিয়ে গেল তিন কিশোর। তলিয়ে যাওয়া তিন কিশোর কাঁকসার ২ নম্বর কলোনি এলাকার বাসিন্দা। তলিয়ে যাওইয়া তিন কিশোরের নামে সুরজিৎ বিশ্বাস (১৭), জিতু অধিকারী (১৭), অভিজিৎ গাইন( ১৭)।
ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুরে বুদবুদের রনডিহা ড্যামে। জানা গিয়েছে আজ দুপুরে ওই এলাকার সাত জন স্নান করতে নামে দামোদর নদের জলে।তখনই ৩জন জলে তলিয়ে যায়। অন্যরা বাঁচাতে গেলেও তাকে বাঁচাতে পারে নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ ও বাঁকুড়া জেলার পুলিশ। ৩জনকে উদ্ধারের জন্য নামানো হয় স্থানীয় জেলে ও ডুবুরিদের। এরপর বিকেলের দিকে বাঁকুরা পুলিশের পক্ষ থেকে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার দল নামানো হল জলে।



