একটি ট্রাকের তিনটি নাম্বার, জনতার হাতে পাকড়াও চালক
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ১০ জানুয়ারী:
এক আধটা নয়,পণ্যবাহী একটি ট্রাকের তিনটি নম্বর,একটা বৈধ বাকী দুটি অবৈধ।উত্তেজিত জনতা আটকে দিল ট্রাকটি। ট্রাকের চালক পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধরে নিল তাকে। ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের সগড়ভাঙা কলোনির গোল পার্ক এলাকায়। ছুটে এলো পুলিশ।দুর্গাপুরের ২৯ নম্বর ওয়ার্ডের গোলপার্কের কাছে বেশ কিছু কারখানা রয়েছে। স্থানীয়দের অভিযোগ,পণ্যবাহী এই ট্রাকের বেপরোয়া গতিতে সাধারণ মানুষের বিপদ বাড়ছে। শনিবার সকালে বিকাশ ঘটক নামে কলোনির স্থানীয় এক বাসিন্দা দেখেন ট্রাকের চালক একটি নম্বর প্লেট চেঞ্জ করে দিয়ে অন্য নম্বর প্লেট লাগাচ্ছে সেটাও আবার ভিন রাজ্যের। সন্দেহ হওয়াতে স্থানীয়রা হাতে নাতে ধরে ফেলে ঐ ট্রাক চালককে, পালানোর চেষ্টা করলে উত্তেজিত জনতা আটকে দেয় তাকে।ট্রাক একটা আর নম্বর দুটো? কিভাবে সম্ভব এটা? প্রশ্ন স্থানীয়দের। ফাইন্যান্স এর ঝামেলা এড়াতে এই কাজ স্বীকার করে নিলেন ট্রাকের চালক। খবর পাওয়ার সাথে সাথে কোকওভেন থানার পুলিশ ও মুচিপাড়া সাব ট্রাফিকের আধিকারিকরা ছুটে আসেন। উত্তেজিত জনতার হাত থেকে ট্রাক চালককে তুলে নিয়ে যায় থানায়। এটা হওয়াটা এক্কেবারে অনুচিত প্রতিক্রিয়া এক ট্রাফিক আধিকারিকের।ঘটনায় লেগেছে রাজনীতির রং। নির্বাচনের আগে পুলিশকে সামনে রেখে টাকা তোলার কৌশল শাসকের অভিযোগ বিজেপি নেতৃত্বের।আইন তার নিজের পথেই চলবে বিজেপির জ্ঞানের প্রয়োজন নেই পাল্টা প্রতিক্রিয়া জেলা তৃণমূল নেতৃত্বের। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরের সগড়ভাঙা কলোনি এলাকায়। প্রশ্ন উঠেছে কিভাবে একই ট্রাকের তিনটি নম্বর হয়ে যায়, সেটাও আবার দিব্যি চলে শহর দুর্গাপুরের রাস্তায়।



