+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পরকীয়ার পথের কাঁটা স্বামীকে খুনের অভিযোগে দুর্গাপুরে আটক স্ত্রী সহ ৩ জন

Ad Image
Ad Image

পরকীয়ার পথের কাঁটা স্বামীকে খুনের অভিযোগে দুর্গাপুরে আটক স্ত্রী সহ ৩ জন

admin May 19, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৯মেঃ

স্ত্রীর পরকীয়ায় বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন স্বামী আর তাই পথের বাধাকে সরাতে খুন করা হল স্বামীকে। মৃতের নাম জানে আলম(৫৮)। মৃত ব্যাক্তির ঝুলন্ত মৃতদেহ পুলিশ দুর্গাপুর ইস্পাত নগরীর আইনস্টাইনে একটি বাড়ী থেকে উদ্ধার করে আর এরপরই উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। অভিযোগের আঙুল ঐ ব্যাক্তির স্ত্রীর বিরুদ্ধে।
প্রসঙ্গতঃ দুর্গাপুরের বিজরা গ্রামের বাসিন্দা জানে আলম তাঁর স্ত্রীর পরকীয়া জেনে যাওয়ায় দুজনের মধ্যে অশান্তি শুরু হয় আর এই পরকীয়ার জেরে স্বামীর সাথে বনিবনা না থাকায় স্ত্রী ইস্পাত নগরীর আইনস্টাইনে একটি বাড়ীতে আলাদা থাকতে শুরু করে। বুধবার সেই বাড়ী থেকে জানে আলমের মৃতদেহ উদ্ধার হওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় উত্তেজিত জনতা পিরু নামে একজনকে আটকে রেখে দেয়। শুরু তুমুল বিক্ষোভ। অভিযোগের আঙুল ছিল এই পিরুর বিরুদ্ধেও, পড়ে ঘটনাস্থলে পুলিশ এসে উত্তেজিত জনতার হাত থেকে ঐ ব্যাক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃত জানে আলমের স্ত্রী সোফিয়া, তার বড় বোন ও পিরু নামে এই তিনজনকে আটক করেছে পুলিশ। অভিযোগ, এই পিরুর সাথে সোফিয়ার পরকীয়া ছিল আর সেটা মেনে নিতে পারেনি জানে আলম। মঙ্গলবার রাতে দুর্গাপুর ইস্পাত নগরীর আইনস্টাইনে স্বামীকে ডেকে পাঠিয়েছিল সোফিয়া, আর সেখানেই তাকে খুন করা হয় বলে মৃতের পরিবার ও পড়শীদের অভিযোগ। অবিলম্বে অভিযুক্তদের শাস্তি দিতে হবে এই দাবীতে বিজরা গ্রামে ব্যাপক বিক্ষোভ শুরু হয়, এরপর পুলিশ গিয়ে কোনোক্রমে সামাল দেয় গোটা পরিস্থিতির। মৃতের পরিবারের অভিযোগ, জানে আলমের স্ত্রী, তার বড় শ্যালিকা, ও পিরু এই তিনজন একসাথে জানে আলমকে খুন করে ঝুলিয়ে দিয়েছে। প্রশাসনের কাছে এদের যথাযথ শাস্তির দাবী জানিয়েছেন মৃত জানে আলমের পরিবার, ও এলাকার লোকজন।

Post Views: 5,060
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN