+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   লকডাউনে সমস্যায় সাধারন রোগীরা, পরিষেবা দিতে উখরায় অস্থায়ী শিবির

Ad Image
Ad Image

লকডাউনে সমস্যায় সাধারন রোগীরা, পরিষেবা দিতে উখরায় অস্থায়ী শিবির

admin April 19, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৯এপ্রিলঃ

লকডাউনের কারনে বন্ধ রয়েছে চিকিৎসকদের প্রাইভেট চেম্বারগুলি। ফলে সমস্যায় পড়েছেন সাধারন রোগীরা। তাদের এই সমস্যার সমাধান করতে এবার এগিয়ে এলো ‘ন্যাশানাল কোল্ডফিল্ড সিটিজেন ফোরাম’ নামে একটি সংস্থা। তাঁরা আজ রবিবার উখরায় একটি অস্থায়ী শিবির বানিয়ে সেখানে সাধারন রোগীদের চিকিৎসা পরিষেবা দিতে এগিয়ে এলেন।

সারা দেশ জুড়ে করোনা সংক্রমন এড়াতে চলছে লকডাউন, আর এই লকডাউনের কারনে সাধারন মানুষ স্বেচ্ছায় গৃহবন্দী দশা কাটাচ্ছে। রাজ্য সহ দেশে দিনের পর দিন করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ফলে হাসপাতালগুলিতে মূলতঃ করোনায় আক্রান্ত রোগির ভিড় ক্রমশ বাড়ছে। ফলে সাধারন রোগীরা সব থেকে বেশী সমস্যায় পড়েছেন। কারন লকডাউনের কারনে যেমন এমনিতেই রোগীরা বাইরে চিকিৎসা করাতে যেতে পারছেন না তেমনই স্থানীয় চিকিৎসকরা তাদের ব্যাক্তিগত চেম্বারগুলিও বন্ধ রেখেছেন। ফলে চিকিৎসক না থাকায় সাধারন রোগীরা চিকিৎসা করাতে পারছেন না। তাদের চিকিৎসা পরিষেবা দিতে উখরার রথতলায় ‘ন্যাশানাল কোল্ডফিল্ড সিটিজেন ফোরাম’ নামে ওই সংস্থাটি চালু করল অস্থায়ী চিকিৎসা শিবির। সাধারণ রোগীদের চিকিত্সার জন্য প্রতিদিন তিন ঘণ্টা করে সেখানে উপস্থিত থাকবেন একজন জেনারেল ফিজিশিয়ান। সব ধরনের সুরক্ষা ও সামাজিক দূরত্ব বোঝায় রেখে সেখানে রোগী দেখার ব্যবস্থা করা হয়েছে। ভিড় এড়াতে প্রতিদিন কুড়ি জন করে রোগী দেখা হবে। বিনামূল্যে ওষুধও পাবেন রোগিরা। যত দিন লকডাউন না উঠছে তত দিন এই পরিষেবা চালু থাকবে হবে বলে জানান সংস্থার পক্ষে সুমিত বন্দ্যোপাধ্যায়।

Post Views: 1,159
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN