মর্মান্তিক দুর্ঘটনা! নিজের ডাম্পারে পিষে মৃত্যু চালকের
আমার কথা, তনুশ্রী চৌধুরী, কাঁকসা, ১৬সেপ্টেম্বর:
ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল চালকের। ঘটনাটি ঘটেছে কাঁকসার শিবপুর এর কাছে। মৃতের নাম বিশ্বজিৎ মন্ডল। আনুমানিক ৩৬ বছর বয়সী মৃতের বাড়ি কাঁকসার কাজলাডিহি এলাকায়। গাড়ির মালিক তরুণ দত্তের সাথে বিশ্বজিৎ বাবুও পার্টনার শিপে মালিক বলে স্থানীয়দের দাবি।
জানা গেছে বিশ্বকর্মা পূজা উপলক্ষে চালক বিশ্বজিৎ মন্ডল ডাম্পার টিকে শিবপুর এর কাছে অজয় নদে ধুয়ে পরিষ্কার করে। খালাসিকে চালিয়ে কৃষ্ণপুর আনতে বলে। ডাম্পারের সামনে বাইকে করে যাচ্ছিলেন চালক বিশ্বজিৎ মন্ডল। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ডাম পার্টি বিশ্বজিৎ মন্ডলের বাইকের পেছনে ধাক্কা মারলে। রাস্তার উপর পড়ে যান বিশ্বজিৎ মন্ডল। এরপরই তার উপর দিয়ে চলে যায় ডাম্পার। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বিশ্বজিৎ মন্ডলের। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে ডাম্পার ছেড়ে পালিয়ে যায় খালাসী
কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাম্পার টিকে আটক করে।



