মর্মান্তিক ঘটনা! ঘুমের মধ্যে আগুনে ঝলসে মৃত্যু যুবকের
আমার কথা, লাউদোহা, ২৯ এপ্রিল:
আগুনে ভষ্মিভূত হল গৃহস্থের বাড়ি। আগুনে পুড়ে মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার রাতে ঘটনাটি ঘটে দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা পঞ্চায়েতের রসিকডাঙ্গা বাউড়ি পাড়ায়।
সোমবার রাত দশটা নাগাদ দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা পঞ্চায়েতের রসিকডাঙ্গা বাউরি পাড়ায় আগুন লাগে এক গৃহস্থের কাঁচা বাড়িতে। বাড়ির পাশাপাশি আগুনে পুড়ে ভষ্মিভূত হয় ঘরের সমস্ত আসবাবপত্র। স্থানীয় সূত্রে জানা যায় পরিবারের সদস্যরা বাইরে থাকায় ঐ ঘরে রাতে একাই ছিল আশীষ বাউরি (৩০) নামে পরিবারের এক সদস্য। রাতে খাওয়া দাওয়ার পর ঘরের ভেতর সে ঘুমিয়ে পড়ে। রাত দশটা নাগাদ ওই ঘরে আগুন লাগে। আগুন লাগার ঘটনাটি প্রতিবেশীদের নজরে পড়ে। স্থানীয়রা জল ঢেলে আগুন নেভানোর কাজ শুরু করে খবর দেওয়া হয় দমকল দপ্তরে। স্থানীয়দের প্রচেষ্টাই আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে বাড়ির সমস্ত আসবাব পত্র ভষ্মিভূত হয়ে যায়। আগুনে পুড়ে ঝলসে যাই আশীসের শরীর। দ্রুত অ্যাম্বুলেন্স করে জখম আশীস কে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহাকুমা হাসপাতালে। সেখানে তার চিকিৎসা শুরু হয়। কিন্তু কয়েক ঘণ্টা পর তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মঙ্গলবার তৃণমূলের গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বলেন সোমবার রাতে আগুন লেগে আশিস বাউরি নামে একজনের মৃত্যু হয়েছে। মৃত যুবক দিনমজুরের কাজ করতো। খুবই মর্মান্তিক ঘটনা। মৃতের পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস রয়েছে বলে জানান তিনি।



