গাড়ি ভর্তি ফর্ম, পোড়ালো তৃণমূল, পালালো বিজেপি
আমার কথা, ১৯ জানুয়ারী
মুনমুন দত্ত, আসানসোল:
আসানসোলে এস আই আর এর শুনানিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। রাস্তার উপর পুড়িয়ে দেওয়া হলো ফর্ম ৭।
সোমবার আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মহকুমা শাসকের দপ্তরে শুনানিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বে অভিযোগ, এদিন একটি কালো রঙের গাড়ি করে প্রচুর ফর্ম ৭ বিজেপির স্থানীয় নেতারা নিয়ে আসে বলে। এরপর ওই গাড়ি থেকে নীল রঙের ফাইল বন্দি ফর্মগুলোকে নামানোর সময় বিজেপির কর্মীদের চ্যালেঞ্জ জানানো হলে তারা ফাইলগুলো ফেলে দিয়ে পালায়।
পরে অবস্থা নিয়ন্ত্রণে আনতে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছালে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয় বিজেপির স্থানীয় নেতৃত্বের তরফে।



