জনসংযোগে গিয়ে জনতার কথাই শুনলেন না তৃণমূল প্রার্থী, ক্ষুব্ধ আদিবাসীরা
আমার কথা, ২৩ মার্চ
রাকেশ লাহা, জামুরিয়া:
২০২১ বিধানসভা নির্বাচনে জামুরিয়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়াই করেছিলেন হরেরাম সিং। সেই সময় নির্বাচনী প্রচারে বেরিয়ে এলাকার মানুষকে দিয়েছিলেন একাধিক প্রতিশ্রুতি, কিন্তু সেই প্রতিশ্রুতি নাকি হয়নি পূরণ।
এমনই অভিযোগ তুলে ২০২৬ এর দ্বিতীয়বারের জন্য জামুরিয়ায় তৃণমূল প্রার্থী হরেরাম সিং সোমবার জামুরিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নিঘার বৈরাগীবাগান এলাকায় নির্বাচনী প্রচারে পৌঁছালে আদিবাসী মহিলাদের একের পর এক প্রশ্নের মুখে পড়েন তৃণমূল প্রার্থী হরেরাম সিং।
এলাকায় পৌঁছাতেই আদিবাসী মহিলারা তার কাছে একাধিক প্রশ্নের উত্তর জানার জন্য ডাকলে তিনি তাদের কথায় সাড়া দেননি, শুধুমাত্র হাতজোড় করে এলাকা ছেড়ে বেরিয়ে গেছেন বলেই দাবি করছেন ওই এলাকার আদিবাসী মহিলাদের একাংশ।
তৃণমূল প্রার্থীর এমন আচরণ দেখে স্বাভাবিকভাবেই ক্ষোভের আগুন জ্বলছে ওই এলাকার আদিবাসী মানুষজনেদের মধ্যে। তারা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, পাঁচ বছরে এলাকায় সার্বিক উন্নয়ন টুকু হয়নি আমাদের।
আদিবাসীদের মাঝি থান নির্মাণ থেকে শুরু করে ম্যারেজ হল করে দেওয়ার জন্য দাবি রেখেছিলাম বিধায়কের কাছে কিন্তু কোন কাজই হয়নি , তার পাশাপাশি কারোর বাড়িতে এখনো পর্যন্ত শৌচাগার হয়নি বলেও দাবি করেন আদিবাসী মহিলারা।
তারা জানান গতবারের মতো এবারও বিধানসভা নির্বাচনের আগে এসে আমাদেরকে শুধু বলছে ভোট দিন, ভোট দিন ।
আদিবাসী মহিলাদের আরো দাবি, এই বৈরাগী বাগান এলাকায় প্রায় ২৩ টি আদিবাসী পরিবার বসবাস করে। তারপরও আমাদের এই আদিবাসী এলাকার সার্বিক উন্নয়নে ব্যর্থ তৃণমূলের বিদায়ী বিধায়ক তথা বর্তমান তৃণমূল প্রার্থী হরে রাম সিং।
আমাদের আশা ছিল এবারে ২৬ এর নির্বাচনের আগে তিনি নির্বাচনী প্রচারে এলে আমরা উনাকে আমাদের দাবি দাওয়ার কথা তুলে ধরব। কিন্তু তিনি শুধুমাত্র দায়সারা ভাবেই নির্বাচনী প্রচার সেড়ে চলে গেলেন। আমাদের কোন কথাই তিনি শুনলেন না।
তবে এমন ঘটনায় তৃণমূল প্রার্থী হরে রাম সিং এর মুখ থেকে কোনরকম কোন সদুত্তর উঠে আসেনি। শুধুমাত্র তিনি জানান মানুষ প্রস্তুত তৃণমূলকে ভোট দেওয়ার জন্য।
কার্যত জামুড়িয়া বিধানসভা কেন্দ্রে এই ঘটনায় প্রশ্ন একটাই নির্বাচনী প্রচারে সাধারণ মানুষকে দেওয়া প্রতিশ্রুতিকে কি আগামী দিনে পূরণ হবে ?



