+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে বাংলা ভাষায় প্রচারে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা

Ad Image
Ad Image

দুর্গাপুরে বাংলা ভাষায় প্রচারে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা

admin April 8, 2022

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৮ এপ্রিলঃ

বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুরের শংকর পুরে আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারে সভা করলেন তৃণমূলের মনোনিত প্রাথী শত্রুঘ্ন সিনহা।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের মুখপাত্র সমীর চক্রবর্তী ,পাণ্ডবেস্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী
,দুর্গাপুর ফরিদপুর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি সুজিত মুখার্জি সহ অন্যান্যরা।
এদিন সভা শুরু হওয়ার আগে শত্রুঘ্ন সিনহাকে বরণ করে নেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা।
এদিন প্রচারে এসে শত্রুঘ্ন সিনহা বলেন আজ আপনাদের সামনে আমি এসেছি আপনাদেরই ছেলে।আমাকে বাঙালি বাবু হিসেবে না আমাকে বিহারী বাবু হিসেবে আপন করে নেবেন সেটা আপনাদের ব্যাপার। তবে আমি সেই আপনাদেরই।
এদিন বক্তব্যের শুরুতে বাংলা ভাষায় বক্তব্য রেখে এলাকার মানুষের মন জয় করেন শত্রুঘ্ন সিনহা।
তিনি বলেন আসানসোল এলাকার প্রায় ৪৫ থেকে ৪৭টি কয়লা খাদান লোকসানে চলছে এবং দু থেকে তিনটে কয়লা খাদানের লাভ হোচ্ছে।
আর এরই মধ্যে সরকার এমন নির্দেশ নিয়ে আসছে যার ফলে যে সমস্ত শ্রমিকরা ও তাদের পরিবার ৬০ থেকে ৭০ বছর ধরে আছে তাদের সেখান থেকে সব ছেড়ে চলে যেতে হবে।
তিনি বলেন আসলে বিজেপি এখন সব বিক্রি করা শুরু করেছে। এখন ওদের এটাই পলিসি। গোটা দেশে দিনের পর দিন বেকারত্বের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা আর পাকিস্তানের যা অবস্থা তা সত্ত্বেও ভারত বর্ষে জিনিসপত্রের যা দাম বেড়েছে তা পাকিস্তান ও শ্রীলঙ্কাতেও বাড়ে নি।

Post Views: 669
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN