ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দুর্গাপুরে তৃণমূলের মহামিছিল
আমার কথা, দুর্গাপুর, ৫ মার্চঃ
সম্প্রতি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বেড়েছে কয়েক গুণ। কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির ফলেই ওষুধের দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। বিষয়টি নিয়ে রাজ্যজুড়ে প্রতিবাদে নামার ডাক দিয়েছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে শ্যামপুর মোর থেকে দুর্গাপুর স্টেশন পর্যন্ত তৃণমূলের একটি মহামিছিল বের হয় যার অগ্রভাগে ছিলেন তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার ও ৩ নং ব্লক সভাপতি ভীমসেন মন্ডল। এই মিছিলে এদিন পা মেলান কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক। তবে এদিনের এই প্রতিবাদ মিছিলে ওষুধের মূল্য বৃদ্ধির পাশাপাশি রাজ্যে ধর্মীয় উস্কানিমূলক শক্তিদের বিচ্ছিন্ন করার দাবী জানানো হয়।



