শিল্প ধর্মঘটের বিরোধীতা করে দুর্গাপুরের পথে তৃণমূল
আমার কথা, ১১ ফেব্রুয়ারী
সনাতন গরাই, দুর্গাপুর:
শিল্প ধর্মঘটের বিরোধিতা এবার পথে নামল তৃণমূল। রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানা মিশ্র ইস্পাত কারখানা ও ইন্ডিয়ান ওয়েল বটলিং প্লান্টের গেটের সামনে বিরোধিতা করতে দেখা যায় তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বদের। ১২ ই ফেব্রুয়ারি সারা দেশ জুড়ে শিল্প ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী শিল্প ফেডারেশনগুলি। সেই নিয়ে তারা প্রচার শুরু করেছে। ঐদিন ধর্মঘট সফল করার জন্য সকলকে আহবান করানো হচ্ছে। তারই বিরোধিতা করছে তৃণমূল। কোর কমিটির সদস্য মানষ অধিকারী বলেন,”কেন্দ্রীয় সরকার শিল্পের বিরোধিতা করছে সেটা ঠিকই। কেন্দ্রীয় সরকার একের পর এক নিয়ম আনছে। শ্রম কোড করার চেষ্টা করছে। যা শ্রমিক বিরোধী। সেই জন্য আমরা প্রতিবাদ করছি। কিন্তু বামেদের ডাকা ধর্মঘটেরও বিরোধিতা আমরা। কারণ কোন শিল্প বন্ধ রেখে প্রতিবাদ করা ঠিক নয়। আমরা তার বিরোধিতা করছি। ধর্মঘটের দিন সকলেই কাজে আসুন। আমরা সকলের পাশে আছি।”



