+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে আইএনটিটিইউসির সভায় চাকরি চাইতে গিয়ে নিগৃহীত হলেন তৃণমূল কর্মী

Ad Image
Ad Image

দুর্গাপুরে আইএনটিটিইউসির সভায় চাকরি চাইতে গিয়ে নিগৃহীত হলেন তৃণমূল কর্মী

admin August 10, 2024

আমার কথা, দুর্গাপুর, ১০ আগস্ট:

কেন্দ্র সরকারের শ্রম কোডের বিরুদ্ধে সরব হয়েছে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন প্রান্তে তাই প্রতিবাদে কর্মী সভা করে বিক্ষোভ দেখানো হচ্ছে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি এর পক্ষ থেকে। মজুরি কমিয়ে শ্রমের সময় বাড়িয়ে দেওয়ার যে নীতি কেন্দ্র সরকারের পক্ষ থেকে লাগু করা হয়েছে তার প্রতিবাদে শ্রমিক স্বার্থে যখন শনিবার দুর্গাপুরে এক বিশাল কর্মী সভার আয়োজন করা হয়েছিল তখন সেই সভাতেই কাজ চাইতে গিয়ে দলীয় কর্মীদের হাতে নিগৃহীত হওয়ার অভিযোগ উঠল।

বাম আমল থেকে তৃণমূল করলেও এখনো মেলেনি চাকরি, তাই শনিবার দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবনের সামনে আইএনটিটইউসির সভায় চাকরি চাইতে গিয়ে তৃণমূল কর্মীদের হাতেই মার খেলেন সেখ ওয়াহদুল্লাহ নামে ওই তৃণমূল কর্মী। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় মেনগেট এলাকায়। আক্রান্ত তৃণমূল কর্মীর আমরাই গ্রামের বাসিন্দা। এদিন মেনগেট অঞ্চলে আইএনটিটিইউসির সমাবেশে মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী প্রদীপ মজুমদার, আইএনটিটিইসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ ঘটক সহ শ্রমিক সংগঠনের অন্যান্য নেতৃত্ব। সভার শেষে ওই তৃণমূল কর্মী জেলা সভাপতি অভিজিৎ ঘটক এর কাছে অভিযোগ জানাতে যান সেখ ওয়াহদুল্লাহ যে, বাম জমানা থেকে তৃণমূল করলেও এখনো মেলেনি চাকরি। অভিযোগ সেই সময় তৃণমূল কর্মীরাই তাকে ঘিরে ধরে মারধর করে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ উদ্ধার করে বের করে নিয়ে যায়।

এ বিষয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “দলেরই একজন পুরোনো কর্মী দলেরই জেলা সভাপতির কাছে কাজ চাইতে গিয়ে মার খেলেন। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে নাকি”?

অন্যদিকে আইএনটিটিইউসির রাজ্য সভাপতি বলেন, ” চাকরিতে স্বচ্ছতা আনতে রাজ্য সরকারের পক্ষ থেকে পোর্টাল চালু করা হয়েছে। পশ্চিম বর্ধমানে খুব তাড়াতাড়ি এই পোর্টাল চালু হয়ে যাবে। তাতে নাম লিখিয়ে বহু বেকার বুযক যুবতীরা চাকরি পাবেন”।

যদিও তৃণমূল কর্মীর নিগৃহের বিষয়ে দলের কোনো নেতৃত্বের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Post Views: 3,503
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN