+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ঘোষণার আগেই দেওয়ালে তাঁর নাম, নরেন চক্রবর্তীকেই প্রার্থী হিসাবে চাইছে তৃণমূল কর্মীরা

Ad Image
Ad Image

ঘোষণার আগেই দেওয়ালে তাঁর নাম, নরেন চক্রবর্তীকেই প্রার্থী হিসাবে চাইছে তৃণমূল কর্মীরা

admin February 23, 2026

আমার কথা, ২৩ ফেব্রুয়ারী

সার্থক কুমার দে, পান্ডবেশ্বর:

কয়লাখনি এলাকার পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে নরেন্দ্রনাথ চক্রবর্তী কি ফের শাসক দলের প্রার্থী হচ্ছেন? দল নাম ঘোষণা করার আগেই এলাকার বিভিন্ন দেওয়ালে জোড়া ফুল প্রার্থী হিসেবে জ্বলজ্বল করছে তার নাম। এ থেকেই ছড়িয়েছে জল্পনা। বর্তমানে এই কেন্দ্রের বিধায়ক তিনি। পাশাপাশি দলের জেলা সভাপতির দায়িত্বও রয়েছেন তার হাতে। যদিও স্বয়ং নরেন্দ্রনাথ বাবু বা শাসক দলের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কোন প্রতিক্রিয়া এখনো সামনে আসেনি। পাণ্ডবেশ্বর বিধানসভার কেন্দ্রা ও গোগলা এলাকায় প্রার্থী হিসেবে নরেন্দ্রনাথ বাবুর নাম সহ বেশ কয়েকটি দেওয়াল লিখন সম্প্রতি নজরে এসেছে। গোগলা অঞ্চলের একাধিক দেওয়ালে শুধুমাত্র নরেন্দ্রনাথ চক্রবর্তীর নাম লেখা রয়েছে, বাকি অংশ রয়েছে ফআঁকা। বিষয়টি নিয়ে স্থানীয় এক তৃণমূল নেতাকে প্রশ্ন করা হলে তিনি বলেন নরেন্দ্রনাথ বাবু ছাড়া আর কে প্রার্থী হবে? তাই আগে থেকেই দেওয়ালে তার নামটি লিখে রাখা হলো। সরকারিভাবে প্রার্থী ঘোষণা হলেই দেওয়াল লিখন গুলি সম্পূর্ণ করা হবে বলে জানান তিনি। অন্যদিকে কেন্দ্রা এলাকায় নরেন্দ্রনাথ বাবুকে প্রার্থী করার আর্জি জানিয়ে লেখা হয়েছে দেওয়াল লিখন। বেশ কিছু দেওয়ালে “যখন ডাকি তখনই পাই/ তাই প্রার্থী হিসাবে নরেন দা কেই চাই” এই শব্দবন্ধ দিয়ে দেওয়াল লিখন করেছে কর্মীরা। বিষয়টি নিয়ে শাসক দলের স্থানীয় এক নেতা বলেন দেওয়াল লিখনে আপাতত গুরুত্ব দেওয়া হচ্ছে “যুব সাথী” সহ বিভিন্ন সরকারি প্রকল্পের প্রচারকে। এর পাশাপাশি নরেন দা কে প্রার্থী করা হোক দেওয়াল লিখনের মাধ্যমে আমরা সেই আর্জি ও জানিয়েছি। এলাকার উন্নয়ন, দলের কর্মী ও এলাকার মানুষের পাশে সব সময়ই পাওয়া যায় তাকে। তাই দলের কাছে আমাদের আর্জি তাকেই ফের প্রার্থী করা হোক, এই দেওয়াল লিখন এর উদ্দেশ্য সেটাই বলে জানান তিনি।

Post Views: 132
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN