মর্মান্তিক! সড়ক দুর্ঘটনায় মৃত্যু প্রতিরক্ষা বিভাগের প্রাক্তন কর্মীর
আমার কথা, বুদবুদ, ২৮ মেঃ
সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রাক্তন সেনা কর্মীর। মৃতের নাম বিজয় কুমার।পানাগড়ের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১১:৩০ টা নাগাদ পানাগড়ের ধরলা মোড়ের কাছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বুদবুদ থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে সাময়িক যান চলাচল ব্যাহত হলে। পুলিশ মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ওই প্রাক্তন সেনা কর্মী পানাগড় সেনা ছাউনির ক্যান্টিন থেকে ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনেন। এরপর পানাগড় সেনা ছাউনি থেকে স্কুটিতে চেপে পানাগড়ের দিকে যাওয়ার সময় ১৯নম্বর জাতীয় সড়ক ধরে পানাগড়ের রেল ব্রিজে ওঠার মুখে ধরলা মোড়ের কাছে কোনো অজানা গাড়ি তাকে ধাক্কা মেরে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সেনা কর্মীর।



