+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে হাসপাতালে আসার পথে দুর্ঘটনায় জখম দুই চিকিৎসক

Ad Image
Ad Image

দুর্গাপুরে হাসপাতালে আসার পথে দুর্ঘটনায় জখম দুই চিকিৎসক

admin September 17, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(পানাগড়), ১৭ সেপ্টেম্বরঃ

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন দুই চিকিৎসক। শুক্রবার ভোর রাত্রে দু নম্বর জাতীয় সড়কে কাঁকসার খাটপুকুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরে রাস্তার উপরে উঠে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ ওই দুই চিকিৎসককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে গাড়িটি গলসি থেকে দুর্গাপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। আহত দুই গাড়ির আরোহী গলসির বাসিন্দা। শুক্রবার ভোরে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে দুই চিকিৎসক ডিউটিতে যোগ দিতে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।
কাঁকসার খাটপুকুরের কাছে দুর্ঘটনার জেরে দু নম্বর জাতীয় সড়কে দীর্ঘক্ষন দুর্গাপুরগামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে অন্যত্র সরিয়ে দু নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

Post Views: 3,446
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN