+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   জোড়া দুর্ঘটনা শহরে! মৃত্যু পথচারী এক মহিলা ও পুরুষের

Ad Image
Ad Image

জোড়া দুর্ঘটনা শহরে! মৃত্যু পথচারী এক মহিলা ও পুরুষের

admin March 15, 2026

আমার কথা, ১৫ মার্চ

সনাতন গরাই, দুর্গাপুর:

দুর্গাপুরে জোড়া পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই জনের। রবিবার পরপর দুটি মর্মান্তিক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পৃথক দুটি ঘটনায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারান এক মহিলা ও এক বাইক আরোহী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রথম ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত এসবি মোড় এলাকায়। জানা গিয়েছে, একটি ট্রাক প্রচন্ড গতিতে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই সময় আশা দাস (৫০) নামে এক মহিলা রাস্তা পেরোচ্ছিলেন। ট্রাকটি তাকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আশাদেবীর। তিনি ওই এলাকারই বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় এবং স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হন। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

অন্যদিকে, দ্বিতীয় পথ দুর্ঘটনাটি ঘটেছে কাঁকসা-র মুচিপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুচিপাড়া বাজারের সার্ভিস রোড দিয়ে একটি ট্রাক বামুনারার দিকে যাওয়ার জন্য ঘুরছিল। তখনই একজন ব্যক্তি পারাপার করছিলেন। ট্রাকটি ওই ব্যক্তিকে ধাক্কা মারলে তিনি গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। মৃতের নাম ইন্দ্রজিৎ দত্ত৫২)। ইন্দ্রজিৎবাবু কাঁকসার শিবপুরের বাসিন্দা ছিলেন। স্থানীয় বাসিন্দা বিকাশ ঘটক বলেন, “মর্মান্তিক পথ দুর্ঘটনা। একটি ট্রাক ধাক্কা মেরে দ্রুত সেখান থেকে চলে যায়। আমরা পরে জানতে পারি যে বাইক আরোহীর মৃত্যু হয়েছে।”

Post Views: 589
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN