মন্দিরে চুরি করতে গিয়ে হল না শেষ রক্ষা, শ্রীঘরে ২ চোর
আমার কথা, দুর্গাপুর, ১৭ এপ্রিলঃ
চুরি করতে গিয়েও হল না শেষ রক্ষা। ধরা পরে অবশেষে শ্রীঘরে ঠাঁই হল দুই দুষ্কৃতির। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ডিডিএ মার্কেটে।
পুলিস সুত্রে জানা গিয়েছে, পয়লা বৈশাখের দিন ওই মার্কেটে একটি মন্দিরে পুজো সেড়ে দরজা বন্ধ করে বাড়ি চলে যান মন্দিরের সেবায়েত। দরজা ভেঙ্গে চুরি করতে ঢুকেছিল ৪-৫ জন দুষ্কৃতি। বিষয়টি টের পেতেই এলাকাবাসীরা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। অবস্থা বেগতিক বুঝে তাঁরা পালিয়ে যায়।
মন্দিরের সেবায়েত জানান, “পয়লা বৈশাখের দিন বলে মন্দির বন্ধ করতে একটু দেরি হয়। রাত ন’টা নাগাদ মন্দির বন্ধ করে আমি চলে যাই। এরপরেই আমার ভাইপোর কাছে ফোন আসে যে মন্দিরের ভেতর ৪-৫ জন ঢুকেছে। বুধবার আমরা নিউটাউনশিপ থানায় অভিযোগ দায়ের করেছি।”
থানা সুত্রে জানা গিয়েছে, বিধাননগর ফাঁড়ির পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ক্যামেরার সংগ্রহ করে। সেই ফুতেজ থেকে দুজন দুষ্কৃতিকে সনাক্ত করে তাঁদের বিধাননগরের কমিউনিটি সেন্টার থেকে দুজন চোরকে গ্রেফতার করে। ধৃতদের সাতদিনের পুলিশী হেফাজতের আবেদন করে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় বৃহস্পতিবার।



