দুই আদিবাসী সম্প্রদায়ের সংঘর্ষ, জাতীয় সড়ক অবরুদ্ধ
আমার কথা, পান্ডবেশ্বর, ১৩ মে:
আদিবাসী দুই সম্প্রদায়ের সংঘর্ষে উত্তেজনা ছড়ালো পাণ্ডবেশ্বর এর খোট্টাডিহি গ্রামে। এক গোষ্ঠীর উপরে হামলা চালানোর অভিযোগে অপর গোষ্ঠী জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে পুলিশের মধ্যস্থতায় অবরোধ উঠে।
সোমবার বিকেল বেলায় পাণ্ডবেশ্বর থানার খোট্টাডিহি আদিবাসী পাড়াতে চড়াও হয় শ্যামলা পঞ্চায়েতের ৩৬ গন্ডার তিলকা পাড়ার কয়েকজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তারা গ্রামে ঢুকে রবিলাল হাঁসদা নামে এক ব্যক্তির খোঁজ শুরু করে। তাকে না পেয়ে পাড়ার অন্য বাসিন্দাদের উপর চড়াও হয় পরিমল হেমব্রম, রাজেন মুর্মু সহ অন্যরা। পুরুষদের পাশাপাশি শিশু এমনকি মহিলাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। প্রতিবাদে খোট্টাডিহি গ্রামের আদিবাসীদের একাংশ হরিপুর থেকে পাণ্ডবেশ্বর যাওয়ার ৬০ নম্বর জাতীয় সড়কের খোট্টাডিহি মোরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। সন্ধ্যে থেকে রাত পর্যন্ত প্রায় ঘন্টা তিনে চলে অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। পুলিশের মধ্যস্থতায় অবরোধ ওঠে। মঙ্গলবার সকালে খোট্টাডিহি আদিবাসী পাড়ায় গিয়ে দেখা যায় থমথমে পরিবেশ। এলাকায় এখনো চাপা উত্তেজনা রয়েছে।



