জাতীয় সড়কে দুটি গাড়ির সংঘর্ষ, জখম ২ ব্যাক্তি
আমার কথা, সার্থক কুমার দে, পান্ডবেশ্বর, ৯ জানুয়ারী:
জাতীয় সড়কে দুর্ঘটনায় আহত হলেন দুই ব্যক্তি। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে বিলপাহাড়ি মোর সংলগ্ন জাতীয় সড়কে। চিকিৎসার জন্য আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতাল। ঘটনা সূত্রে জানা গেছে এদিন সকাল ৮ টা ১৫ মিনিট নাগাদ ৬০ নম্বর জাতীয় সড়কের বিলপাহাড়ি মোড়ের কাছে দাঁড়িয়ে থাকা একটা চার চাকা গাড়ির পেছনে অপর একটি গাড়ি ধাক্কা মারে। ঘাতক গাড়িটির চালকসহ এক সহযাত্রী আহত হন । দুর্ঘটনার ফলে ক্ষতিগ্রস্ত হয় দুটি গাড়িই। দাঁড়িয়ে থাকা গাড়ির যাত্রী চিরঞ্জিত বিশ্বাস বলেন বীরভূমের সিউড়ি থেকে আমলকি নিয়ে হরিপুর হাট যাচ্ছিলাম। বিশেষ প্রয়োজনে বিলপাহাড়ি মোড়ের কাছে রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে রাখি। ঘাতক গাড়িটি পেছনদিক থেকে এসে আমাদের গাড়িতে সজরে ধাক্কা মারে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানা ও পাণ্ডবেশ্বর ট্রাফিক গার্ড পুলিশ। চিকিৎসার জন্য আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতাল।



