ডাম্পারের পেছনে ধাক্কা, জখম দুই বাইক আরোহী যুবক
আমার কথা, সনাতন গরাই, কাঁকসা, ৬ জানুয়ারী :
ডাম্পারের পিছনে বাইকের ধাক্কা। গুরুতর যখন দুই বাইক আরোহী। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে কাঁকসার রূপগঞ্জ এলাকায়। গুরুতর যখন দুই যুবকের নাম গঙ্গা রুইদাস ও রাজু রুইদাস, দুজনেই আমলাজোড়ার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, দুজনেই বাইক নিয়ে কুলডিহার দিক থেকে মুচিপাড়ার দিকে যাচ্ছিল। রূপগঞ্জের সামনে একটি ডাম্পারের পিছনে ধাক্কা মারে ওই বাইকটি। গুরুতর জখম হয় দুই বাইক আরোহী। রক্তাক্ত অবস্থায় মলানদিঘী ফাঁড়ির পুলিশ উদ্ধার করে নিয়ে যায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। সেইখানে চিকিৎসাধীন রয়েছে দুজন। একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। বাইকটিকে সরিয়ে দেওয়া হলে পুলিশের তৎপরতায় স্বাভাবিক হয় যান চলাচল।



