+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   BREAKING! সদ্য নির্মিত ইসিএলের জলাধারের পাঁচিল ভেঙে মৃত্যু ২ যুবকের, আশঙ্কাজনক শিশু

Ad Image
Ad Image

BREAKING! সদ্য নির্মিত ইসিএলের জলাধারের পাঁচিল ভেঙে মৃত্যু ২ যুবকের, আশঙ্কাজনক শিশু

admin April 19, 2026

আমার কথা, ১৯ এপ্রিল

রাকেশ লাহা, জামুরিয়া:

রবিবার জামুরিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কেন্দা অঞ্চলের ইস্ট কেন্দা ভুঁইয়াপাড়ায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা।
ইসিএলের সদ্য নির্মীয়মান জলাধারের প্রাচীর ভেঙ্গে মৃত্যু হয় ২ জনের গুরুতর অবস্থায় আহত ১ শিশু। ঘটনাটি ঘটে রবিবার বিকেল চারটে নাগাদ।

জানা যায় , আজ থেকে বেশ কিছুদিন আগে জামুড়িয়ার কেন্দা অঞ্চলের ইস্ট কেন্দা ভুঁইয়াপাড়ায় সর্বসাধারণের ব্যবহারের জন্য একটি জলাধার বানানো হয়েছিল ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের তরফে। জানা যায় আজ প্রথম সেই জলাধারে জল ভরার কাজ চললে গ্রামের বেশ কয়েকজন জল ট্যাংকির সামনে যাই। সেই সময় হঠাৎই চৌকা আকৃতির ওই জল ট্যাংকারের একটি অংশ ভেঙ্গে পড়ে , তাতে চাপা পড়ে মৃত্যু হয় ২ জনের এবং গুরুতর অবস্থায় আহত হয় ১ শিশু।
মৃত দুই ব্যক্তি ও আহত শিশুটি স্থানীয় বাসিন্দা। যাদের নাম প্রকাশ ভূঁইয়া(৩১) ও পবন ভূঁইয়া (২০) এবং গুরুতর আহত শিশুটির নাম ভরত ভূঁইয়া (১০)। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় জামুরিয়া থানা ও কেন্দাফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী।
ঘটনাস্থল থেকে তাদের সকলকে উদ্ধার করে প্রথমে বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে রানীগঞ্জের রোয়েল কেয়ারে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ইসিএল নিম্নমানের সামগ্রী দিয়ে এই জলাধার নির্মাণ করেছে সেই কারণেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো এলাকায়।
বর্তমানে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এখন জ্বলছে ক্ষোভের আগুন।
অন্যদিকে এই ঘটনায় ইসিএল কর্তৃপক্ষের তরফে কোনরকম কোন বিবৃতি পাওয়া যায়নি। প্রতিবেদন লেখা পর্যন্ত
ঘটনায় ভূঁইয়া সমাজের পক্ষ থেকে দোষীদের গ্রেপ্তারের দাবিতে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে এখন বিক্ষোভ দেখানো হচ্ছে।

Post Views: 226
Ad Image
আজকের খবর
BREAKING! দুর্গাপুরের ডিসিআরসি কেন্দ্রে বিএলওদের বিক্ষোভ
পশ্চিম বর্ধমান April 22, 2026
দুর্গাপুরের ডিসিআরসি কেন্দ্রে বাড়ছে ভিড়, পরিদর্শনে জেলা শাসক
পশ্চিম বর্ধমান April 22, 2026
BREAKING! বিজেপির রোড শো ঘিরে উত্তেজনা, ভাঙচুর বাইক, লাঠিচার্জের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 21, 2026
প্রার্থীর প্রচারে এসে নিজের সিনেমার প্রচার করে গেলেন অভিনেত্রী
পশ্চিম বর্ধমান April 20, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN