ফের রিলস এর বলি? দামোদরে ডুবে মৃত্যু দুই যুবকের
আমার কথা, অন্ডাল, ১৭ মেঃ
ফের দামোদর নদীর জলে ডুবে মৃত্যু হল দুই যুবকের। শনিবার ঘটনাটি ঘটে দামোদর নদীর অন্ডালের শ্রীরামপুর পঞ্চায়েতের কুটিরডাঙ্গা ঘাটে। মৃত দুই যুবকের বাড়ি দুর্গাপুর বলে জানা গেছে।
গত রবিবার অন্ডালের রামপ্রসাদপুর পঞ্চায়েতের বাউরি পাড়া সংলগ্ন দামোদর নদী ঘাটে ডুবে মৃত্যু হয় মোহাম্মদ আনসার নামে বছর ১৯ র এক কিশোরের। শনিবার একইভাবে নদীর জলে ডুবে মৃত্যু হল রাজেশ প্রসাদ ও সোমনাথ সিং নামে বছর ২১-এর দুই যুবকের। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন দুর্গাপুর থেকে পাঁচ জন যুবক স্নান করতে অন্ডালের শ্রীরামপুর পঞ্চায়েতের কুঠিরডাঙ্গা ঘাটে আসে। বেলা একটা নাগাদ স্নান করার সময় পা-হাড়কে জলে তলিয়ে যায় রাজেশ প্রসাদ ও সোমনাথ সিং নামে দু’জন। অন্য বন্ধুরা তখন নদীর পাড়ে বসে ছিল। দু’জনকে তলিয়ে যেতে দেখে তারা চিৎকার করলে স্থানীয়রা নদী ঘাটে ছুটে আসে। খবর পেয়ে আসে পুলিশও । স্থানীয়দের সহযোগিতায় পুলিশ জলে নেমে শুরু করে উদ্ধার কাজ। উদ্ধারকারীরা নদীর জলে নেমে প্রথমে হদিস পাই সোমনাথের। কিছুক্ষণ পর রাজেশকেও উদ্ধার করতে সমর্থ হয় উদ্ধারকারীরা। দু’জনকে নিয়ে যাওয়া হয় মহাকুমা হাসপাতাল। সেখানে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃত দুই যুবক ও তার বন্ধুরা সকলেই দুর্গাপুরের ধান্ডাবাদের সুকান্ত পল্লী এলাকার বাসিন্দা বলে জানা যায়। মৃত যুবকদের বন্ধু অভয় প্রসাদ বলে স্নান করার জন্যই এদিন তারা পাঁচ বন্ধু দুর্গাপুর থেকে অন্ডালে আসে ছিল। এইভাবে দুই বন্ধু চোখের সামনে জলে ডুবে মারা যাবে তা তারা কল্পনাও করেনি। যদিও স্থানীয়দের দাবি ওই পাঁচ বন্ধু নদীতে নেমে মোবাইলে রিলস করছিল। সেই সময় দুজন জলে তলিয়ে যাই। যদিও রিলস করার কথা অস্বীকার করে অভয় সহ অন্য বন্ধুরা। উল্লেখ্য বছর খানেক আগে পার্শ্ববর্তী মদনপুর নদী ঘাটের পাড়ে দাঁড়িয়ে রিলস করতে গিয়ে নদীর জলে পড়ে যায় তিন যুবতী। স্থানীয়রা একজনকে উদ্ধার করে অন্য দুই যুবতীর মৃত্যু হয়। স্নান করার ঘাট গুলির সংরক্ষণ ও নজরদারির প্রয়োজন রয়েছে। প্রশাসনের এই ব্যাপারে উদ্যোগী হওয়া উচিত বলে জানান স্থানীয়রা।



