+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   করোনা সংকট নিয়ে বিজেপিকে কটাক্ষ ভি শিবদাসন দাসুর

Ad Image
Ad Image

করোনা সংকট নিয়ে বিজেপিকে কটাক্ষ ভি শিবদাসন দাসুর

admin June 9, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ৯জুনঃ

মঙ্গলবার রানীগঞ্জের একটা ভবনে , রানীগঞ্জ বিধান সভা এলাকায় তৃনমূলের কাজের খতিয়ান তুলে ধরলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ভি শিবদাসন দাসু। তার সাথে উপস্থিত ছিলেন রানীগঞ্জ বিধানসভার ছোট বড় সকল নেতৃবৃন্দ। চেয়ারম্যান জানান, করোনা মহামারীর সংকট কালে যখন বিরোধী দলের কোনো নেতা আমলা কে রাস্তায় নেমে মানুষের কাজে লাগতে দেখতে পাওয়া যায়নি, সেই কঠিন সময় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা দিনরাত এক করে কষ্টে থাকা সকল মানুষের কাছে গেছেন। কাউকে ত্রাণ, কাউকে আবার ত্রিপল বিলি করেছেন নিয়মিত।  শুধুমাত্র রানীগঞ্জ শহরে কেন্দ্রের ৫০০০মাস্ক ও ৭০ লিটারের বেশি স্যানিটাইজার বিতরণ করেছেন করা হয়েছে ও রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রতিটি অঞ্চলে রেশন,ঔষধ,মাস্ক ও স্যানিটাইজার বিলি করা হয়েছে তৃনমূলের তরফে। এলাকার অঞ্চলে অঞ্চলে ঘুরে জরুরি পরিষেবা দিয়েছেন। যেমন কাউকে রেশন তো কাউকে প্রয়োজনীয় ঔষধ এবং চিকিৎসারও ব্যবস্থা করেছেন। এছাড়াও কমিউনিটি রান্না ঘরের মাধ্যমে দীর্ঘদিন ধরে প্রত্যেকদিন অসংখ্য লোককে রান্না করা খাবার সরবরাহ করা হয়েছে।

অন্ডাল ব্লকের খান্দ্রা কলেজে কোয়ারেন্টাইন সেন্টারে থাকা ব্যক্তিদের তৃণমূল কংগ্রেসের তরফে প্রত্যেক দিন রান্না করা খাবার সরবরাহ করা হয়েছে।

দেশের তথা রাজ্যের এই সংকটের সময় শুধু তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরাই পীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে সবসময়। মানুষের পাশে পাওয়া যায়নি বিরোধী দলের নেতা কর্মীদের বলে জানান, ভি শিবদাসন দাসু।

Post Views: 1,016
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN