আগামীকাল প্রকাশিত হবে ভোটার লিস্ট, মহকুমা শাসকের দপ্তরে সর্বদলীয় বৈঠক
আমার কথা, ২৭ ফেব্রুয়ারি
সনাতন গরাই, দুর্গাপুর:
প্রথম পর্যায়ে ভোটার লিস্ট প্রকাশ হতে চলেছে শনিবার। তার আগে রাজ্যের প্রতিটি প্রান্তে সর্বদলীয় বৈঠক। দুর্গাপুরের মহকুমা শাসক দপ্তরেও মহকুমা শাসকের উপস্থিতিতে বৈঠক। তৃণমূলের পক্ষে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বিজেপির পক্ষে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত, সিপিএমের পক্ষে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সিদ্ধার্থ বসু প্রমূখ। তৃণমূলের জেলা সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন,”বহু মানুষের নাম বাদ যাবে। তাদের সমস্যার মুখে পড়তে হবে। তবে আমাদের কোন চাপের বিষয় নেই। মানুষের আবেগে আছে মা মাটি মানুষ।”অন্যদিকে জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত বলেন,”রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে একজন বাবার চল্লিশটা ছেলে কোথাও দেখা যাচ্ছে বয়সে পার্থক্য মাত্র ৩, ৪ মাসের। সেই জন্য এখন আদালতকে পর্যন্ত হস্তক্ষেপ করতে হচ্ছে।”



