+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ভোট যুদ্ধে জল বিভ্রাট, লক্ষ্মণ দুষলেন নগর নিগমকে

Ad Image
Ad Image

ভোট যুদ্ধে জল বিভ্রাট, লক্ষ্মণ দুষলেন নগর নিগমকে

admin March 31, 2026

আমার কথা, ৩১ মার্চ

সনাতন গড়াই, দুর্গাপুর:

নদীর মতো জমে রয়েছে জল। আর সেইখানেই নির্বাচনী প্রচারে গিয়ে দুর্গাপুর নগর নিগমকে আক্রমণ করলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই। দুর্গাপুর নগর নিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের মায়াবাজার এলাকার রাস্তা বেহাল। বৃষ্টি হলেই জমে যায় জল। দুর্ভোগের মুখে পড়তে হয় ব্যবসায়ীদের। মঙ্গলবার সকালে এই এলাকাতেই নির্বাচনী প্রচারে যান দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই। তিনি সেই জমে থাকা জলের সামনেই ক্ষোভে ফেটে পড়েন। প্রশ্ন তুলেন দুর্গাপুর নগর নিগমের বিরুদ্ধে তিনি অভিযোগ করে বলেন, “দুর্গাপুর নগর নিগমে চার বছর ধরে নির্বাচন হয়নি। মানুষকে দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। ব্যবসায়ীদের দোকান থেকে বেরোনোই আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্রেতা আসছে না। আমরা বলছি, নির্বাচনে বিজেপি জয়লাভ করবে। দু মাসের মধ্যে নগর নিগমের নির্বাচন হবে। সব রাস্তা ঝাঁ চকচকে হবে।” পাল্টা দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব বলেন,” একবার করে সব ভেঙ্গে দিচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা। তারপর আবার বলছে নগর নিগমকে করার কথা। কিন্তু দুর্গাপুর নগর নিগম মানুষের যাতে কোন সমস্যা না হয় সেই কথা ভেবে সব কাজ করছে। বিজেপির কোন কাজ নেই সেই জন্য ভুলভাল অভিযোগ করছে।”

Post Views: 28
Ad Image
Ad Image
আজকের খবর
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN